বাংলাদেশ

কিংবদন্তি বাউলশিল্পী কানাই দাস বাউলের মৃত্যু, বাউল জগতে শোকের ছায়া

  • 8:36 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২৯৬ বার
চলে গেলেন কিংবদন্তী শিল্পী কানাই দাস বাউল ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- ভারতীয় বাউল সংগীতের অন্যতম প্রখ্যাত সাধক ও শিল্পী কানাই দাস বাউল আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগার পর তার এই প্রয়াণের খবর নিশ্চিত করেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

জানা গেছে, কানাই দাস বাউল গত দুই মাস ধরে যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যায়ও ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানেন এই আধ্যাত্মিক সাধক।

কানাই দাস বাউল ছিলেন বাংলা লোকসংগীত, বিশেষ করে বাউল ধারার এক উজ্জ্বল নাম। জন্মগ্রহণ করেন গ্রামবাংলার এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই দৃষ্টিহীন হলেও তিনি কখনো জীবনসংগ্রামে থেমে যাননি। বাহ্যিক দৃষ্টিশক্তি না থাকলেও অন্তর্দৃষ্টির আলোয় তিনি খুঁজে পেয়েছিলেন মানবজীবনের গভীর অর্থ ও আধ্যাত্মিক সত্য।

শৈশব থেকেই সংগীত ও সাধনার প্রতি গভীর অনুরাগ ছিল তার। পরবর্তীতে বাউল গুরুদের সংস্পর্শে এসে তিনি বেছে নেন বাউল সাধনার পথ। একতারা হাতে গ্রাম থেকে গ্রাম, মেলা থেকে আখড়া-সবখানেই তিনি ছড়িয়ে দিয়েছেন মানবতা, প্রেম ও জীবনের দর্শনের গান। তার কণ্ঠে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ কিংবা ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’-এসব গান মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে।

দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে বাউল গান পরিবেশন করে তিনি খ্যাতি অর্জন করেন। ২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। এছাড়া প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত গ্রন্থ নাইন লাইভস-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন এই শিল্পীর জীবনের ওপর।

কানাই দাস বাউলের মৃত্যুতে বাউল সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভক্ত-অনুরাগীদের কাছে তিনি ছিলেন ‘কানাই বাবা’ একজন সাধক, দিকনির্দেশক এবং আত্মার শিল্পী। সংশ্লিষ্টরা বলছেন, তার এই প্রয়াণ অপূরণীয় ক্ষতি হলেও তার গান, দর্শন ও সাধনা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।

এই শাখার আরও খবর

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au