বাংলাদেশ

হিন্দু শিক্ষককে বিয়ে ও ধর্মান্তরের চাপ, না মানলে মুসলিম শিক্ষিকার আত্মহত্যার হুমকি

  • 5:55 pm - April 27, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
হিন্দু শিক্ষককে বিয়ে ও ধর্মান্তরের চাপ, না মানলে মুসলিম শিক্ষিকার আত্মহত্যার হুমকি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল- ফেনীর পরশুরামে সহকর্মীর বিরুদ্ধে হুমকির অভিযোগে থানায় জিডি করেছেন হৃদয় কুমার বনিক নামে এক হিন্দু শিক্ষক। তিনি দাবি করেছেন, একই বিদ্যালয়ের এক সিনিয়র শিক্ষিকা দীর্ঘদিন ধরে তাকে বিয়ে ও ধর্মান্তরের জন্য চাপ দিচ্ছেন এবং তা না মানলে আত্মহত্যা করে তাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পরশুরাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হৃদয় কুমার বনিক (৩০) গত ১২ এপ্রিল নিজের জীবনের নিরাপত্তা চেয়ে পরশুরাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৪২৮। এরপর বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে।

জিডিতে তিনি উল্লেখ করেন, একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মুন্নি আক্তার দীর্ঘদিন ধরে তাকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছেন। শুধু তাই নয়, তিনি হৃদয় কুমারকে তার পরিবার ছেড়ে নিজের কাছে চলে যেতে বলছেন বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, তিনি ধর্মান্তরিত হয়ে বিয়ে করতে রাজি না হলে আত্মহত্যা করবেন এবং সেই ঘটনায় হৃদয় কুমারকে দায়ী করে ফাঁসিয়ে দেবেন বলেও হুমকি দিয়েছেন।

হৃদয় কুমার বনিক অভিযোগে বলেন, অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। বয়সে বড় হওয়ায় তিনি তাকে বড় বোনের মতো সম্মান করতেন এবং ‘আপু’ বলে সম্বোধন করতেন। তিনি নিজে একজন সনাতন ধর্মাবলম্বী এবং তার বাড়ি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর গ্রামে।

পরশুরাম থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে…

ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে

মেলবোর্ন, ২৪ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট…

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২; হামলাকারী আটক

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বুট কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি শিশু। হামলার…

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au