শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়াল মেসিরা
ম্যাচের শেষ ১০ মিনিটে হলো তিনটি গোল। শেষ মুহূর্তের গোলে হার এড়াল লিওনেল মেসির ইন্টার মায়ামি। বৃহস্পতিবার এফসি সিনসিনাতির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।…
স্পেনে ট্রেন দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী ও সাংবাদিক রবার্তো গোমেজ। তাঁর ভাষায়, সংঘর্ষের ধাক্কা ছিল এতটাই তীব্র যে একটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ভাঙাচোরা বগির ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যাত্রীদের স্যুটকেস ও অন্যান্য জিনিসপত্র।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্প্যানিশ রেডিও স্টেশন ওন্দা সেরোকে দেওয়া সাক্ষাৎকারে দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেন গোমেজ। তিনি জানান, ট্রেনটি থেমে যাওয়ার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় যাত্রীদের জানানো হয়, সামনে রেললাইনে জট রয়েছে। কিছুক্ষণ পর ট্রেনটি আবার চলতে শুরু করে। এর পরপরই ঘটে আকস্মিক সংঘর্ষ।
দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে গোমেজ বলেন, ‘ধাক্কাটি ছিল ভয়াবহ। আপনারা কল্পনাও করতে পারবেন না, বগিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভেঙে যাওয়া বগির ভেতরে সব স্যুটকেস ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।’

রেললাইনের একটি লম্বা লোহার পাত দুর্ঘটনাকবলিত ট্রেনের একটি বগি ভেদ করে ছাদ দিয়ে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি- বিবিসি
সংঘর্ষে গোমেজ নিজেও সামান্য আহত হন। তিনি জানান, ধাক্কায় এক যাত্রী তাঁর ওপর ছিটকে পড়েন। ওই যাত্রীর মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছিল। দুর্ঘটনার পর তিনি ও অন্য যাত্রীরা বুক ও পাঁজরে গুরুতর আঘাত পাওয়া ব্যক্তিদের সহায়তা করেন।
গোমেজের বর্ণনায়, দুর্ঘটনার পর পরিস্থিতি ছিল অত্যন্ত বিশৃঙ্খল ও মানসিকভাবে বিপর্যস্ত করার মতো। ঘটনার কয়েক মিনিট পর তিনি ও অন্য যাত্রীরা ট্রেনের জানালা দিয়ে বাইরে বের হতে সক্ষম হন।
এদিকে এদুয়ার্দা নামের এক নারী তাঁর দুটি বিড়াল নিয়ে ওই ট্রেনে ভ্রমণ করছিলেন। স্প্যানিশ রেডিও অনুষ্ঠান ‘হয় পর হয়’-কে তিনি জানান, সংঘর্ষের ধাক্কায় তিনি সামনের দিকে ছিটকে পড়েন। এ সময় তাঁর আসনের সামনের টেবিলটি ভেঙে যায়। আশপাশের অনেক যাত্রীও আহত হন।
ট্রেন থেকে বেরিয়ে আসার পর এদুয়ার্দা চারদিকে মানুষের চিৎকার শুনতে পান। পাশাপাশি একটি বগিতে আগুন জ্বলতেও দেখেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রেনের নিচে নিহত ব্যক্তিদেরও দেখতে পান।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে মিগেল আঞ্জেল পেরেজ নামের আরেক যাত্রী স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘লা ওরা দে লা ১’-কে বলেন, তিনি একটি ভয়ংকর সংঘর্ষের শব্দ শুনতে পেয়েছিলেন। সংঘর্ষের পর বগিটি আংশিকভাবে উল্টে যায়।
পেরেজ বলেন, ‘আমরা ট্রেনটিকে কাঁপতে, লাইনচ্যুত হতে এবং একদিকে হেলে পড়তে অনুভব করেছি। কয়েকটি সেকেন্ড ছিল ভীষণ ভয়ংকর।’
সূত্র : বিসিসি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au