বাংলাদেশ

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট হারানোয় দুই কর্মকর্তা বদলি

  • 3:36 am - April 28, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট হারানোয় দুই কর্মকর্তা বদলি , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কর্মকর্তাকে বদলি করেছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার ভাটিলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

জানা গেছে, গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার শেষ দিনে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন শিক্ষার্থীর ওএমআর শিটের গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে যায়। বিষয়টি কয়েকদিন গোপন থাকার পর সোমবার প্রকাশ্যে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রে ফরিদপুর সদরের বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে খাতা সংগ্রহ ও সংরক্ষণের সময় এই অনিয়ম ঘটে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোশাররফ জানান, ওএমআর শিট হারিয়ে গেলেও শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইনফরমেশন ম্যানেজমেন্ট ডিভিশন ইতোমধ্যে বিষয়টি সমাধান করেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, এ ঘটনার পর তার সঙ্গে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাসকে প্রশাসনিকভাবে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্তও চলছে এবং প্রয়োজন হলে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ওএমআর শিট হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। তদন্ত শেষে যার গাফিলতি প্রমাণিত হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au