বাংলাদেশ

নেত্রকোনায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

  • 5:58 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
নিহত শিশুর নাম জান্নাতুল। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৬ মে-  নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার পাগলা ইউনিয়নের সনুড়া-জসিউড়া গ্রামের একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত শিশুর নাম জান্নাতুল। সে একই গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার মেয়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ মে বিকেল থেকে নিখোঁজ ছিল জান্নাতুল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ৫ মে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। নিখোঁজের দুই দিন পর বুধবার ভোরে স্থানীয়রা ধানক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।

শিশুটির এমন করুণ মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন উঠেছে, যার উত্তর খুঁজতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

ঝড়-বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

শক্তিশালী ঝড়, টানা বৃষ্টি ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চল। থ্যাংকসগিভিং দিবসের ছুটির মধ্যে ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায়…

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে…

মধ্যরাতে সচিবালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

ওটিএন বাংলা ডেস্ক :  রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে…

আওয়ামী লীগের লোক ভেবে নোমানীর গাড়িতে হামলা, গাড়ি থেকে বলছিলেন ‘আমাদের বাঁচান’

নেত্রকোনায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন রয়েছেন, এমন সন্দেহে…

ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরছেন, ইতিহাস গড়তে যাচ্ছেন শেখ হাসিনা

ভাস্কর দত্ত :  ফাঁসির দণ্ড মাথায় নিয়েই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেছেন,…

জাকির নায়েকের নাম উল্লেখ করে নতুন প্রজ্ঞাপন ভারতের

আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au