বিশ্ব

জাকির নায়েকের নাম উল্লেখ করে নতুন প্রজ্ঞাপন ভারতের

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার; এখন থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোও সংগঠনটির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে।

  • 12:33 pm - November 28, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
ইসলামি বক্তা ডা. জাকির নায়েক।
আলোচিত ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইন বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-এর আওতায় ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর ফলে এখন থেকে দেশটির রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোও সংগঠনটির বিরুদ্ধে এ আইনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি জানা যায়। এর আগে গত ১৩ নভেম্বর আইআরএফের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত সরকার আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের দাবি, সংগঠনটির কর্মকাণ্ড ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নতুন প্রজ্ঞাপনে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির নায়েকের নামও উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিভেদ ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত করার জন্য জাকির নায়েক বিশেষভাবে দায়ী।

এর আগে আইআরএফের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার মাত্র এক দিন আগে তা আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্তের ফলে সংগঠনটির বিরুদ্ধে ইউএপিএ আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য আইনি সুযোগ তৈরি হলো।

তবে ভারত সরকারের অভিযোগ ও নতুন সিদ্ধান্তের বিষয়ে এখন পর্যন্ত জাকির নায়েক কিংবা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে…

মধ্যরাতে সচিবালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

ওটিএন বাংলা ডেস্ক :  রাজধানীর সচিবালয়-সংলগ্ন এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটের দিকে…

আওয়ামী লীগের লোক ভেবে নোমানীর গাড়িতে হামলা, গাড়ি থেকে বলছিলেন ‘আমাদের বাঁচান’

নেত্রকোনায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে নওমুসলিম ইসলামী বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের লোকজন রয়েছেন, এমন সন্দেহে…

ফাঁসির রায় মাথায় নিয়েই ফিরছেন, ইতিহাস গড়তে যাচ্ছেন শেখ হাসিনা

ভাস্কর দত্ত :  ফাঁসির দণ্ড মাথায় নিয়েই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেছেন,…

শ্রমিক অসন্তোষ: বাংলাদেশ থেকে ভারতে সরছে জারা-এইচঅ্যান্ডএমের অর্ডার

ওটিএন বাংলা ডেস্ক | ২৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধির দাবিতে ধর্মঘটের জেরে বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড জারা (Zara),…

সাংবাদিক রূপা ও শাকিলের আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ

ওটিএন বাংলা ডেস্ক | ২৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশের সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদের আটককে স্বেচ্ছাচারমূলক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিমত দিয়েছে জাতিসংঘের নির্বিচার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au