অস্ট্রেলিয়া

রাশিয়ার বিজয় কুচকাওয়াজ ঘিরে চরম উত্তেজনা, নিরাপত্তা সতর্কতায় অস্ট্রেলিয়া

  • 8:53 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত ‘ভিক্টরি ডে’ সামরিক কুচকাওয়াজকে ঘিরে ইউরোপজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে থাকা দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার সতর্কতা পেয়েছে অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ।

এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক বিজয় কুচকাওয়াজের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া ৮ থেকে ১০ মে পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ইউক্রেন এই সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ক্রেমলিন।

এই পরিস্থিতিতে কিয়েভে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসকে সম্ভাব্য ‘বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা’ নিয়ে সতর্ক করা হয়েছে। অস্ট্রেলিয়ার দূতাবাসও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের স্মরণে প্রতিবছর ৯ মে রাশিয়ায় ‘ভিক্টরি ডে’ উদযাপন করা হয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমলে এই আয়োজন বিশাল সামরিক শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এবারের আয়োজন আগের তুলনায় অনেকটাই সীমিত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউক্রেনের ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়ায় মস্কো এখন নিরাপত্তা নিয়ে চাপে রয়েছে। সম্প্রতি ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার পার্ম অঞ্চলের একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে, যা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত।

এবারের কুচকাওয়াজে রেড স্কয়ারে কোনো ট্যাংক বা ভারী সামরিক যান প্রদর্শন করা হবে না বলেও জানিয়েছে ক্রেমলিন। গত বছর যেখানে প্রায় ১১ হাজার সেনা অংশ নিয়েছিল, এবার সেই সংখ্যাও কমানো হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও এবারের আয়োজনে আগ্রহ কমে গেছে। গত বছর যেখানে প্রায় ২০ জন বিশ্বনেতা উপস্থিত ছিলেন, এবার সেই সংখ্যা নেমে এসেছে মাত্র তিনজনে।

রাশিয়ার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের হামলার ঝুঁকি এবং যুদ্ধক্ষেত্রে সরঞ্জামের প্রয়োজনীয়তার কারণেই এই সীমিত আয়োজন। রুশ রাজনীতিক ইয়েভগেনি পোপভ বলেন, “আমাদের ট্যাংক এখন যুদ্ধক্ষেত্রে বেশি প্রয়োজন।”

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে রাজি হয়েছে। ট্রাম্প আশা প্রকাশ করে বলেন, এটি দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের সূচনা হতে পারে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে স্বাগত জানিয়ে বলেছেন, ওয়াশিংটন রাশিয়াকে চুক্তি মানতে বাধ্য করবে বলে তিনি আশা করছেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মধ্যেও মস্কো ও কিয়েভের মধ্যে গভীর অবিশ্বাস রয়ে গেছে। তাই পুতিনের বিজয় কুচকাওয়াজ ঘিরে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

সুত্রঃ এবিসি

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au