বাংলাদেশ

তথ্য সংশোধনের পর হাম ও উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়ালো

  • 1:57 am - May 11, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৪০০।ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১১ মে- দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। তথ্য সংশোধনের পর দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জন এবং হাম সন্দেহে আরও ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪০৯ জনে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সন্দেহজনক মৃত্যুর তথ্য সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে নতুন করে হালনাগাদ করা হয়েছে। এর ফলে একদিনেই হাম সন্দেহে মৃতের সংখ্যা ৫৭ জন বেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে মারা গেছেন আরও সাতজন। এছাড়া গত একদিনে নতুন করে এক হাজার ৫০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ২০৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছয় হাজার ৮১৯ জন। তবে দিনাজপুর জেলার তথ্য সংশোধনের কারণে নিশ্চিত রোগীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে হামের উপসর্গ নিয়ে গত প্রায় দুই মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৮৬২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়ায় উদ্বেগ বাড়ছে জনস্বাস্থ্য খাতে।

এই শাখার আরও খবর

আসছে ‘মানি হাইস্ট’-এর নতুন সিজন

মেলবোর্ন,১১ মে- বিশ্বজুড়ে জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’ আবারও আলোচনায়। নেটফ্লিক্সের নতুন টিজার প্রকাশের পর জোর গুঞ্জন উঠেছে, ফিরছে সিরিজটির…

এআই নীতিমালাই লিখলো খোদ এআই!

মেলবোর্ন,১১ মে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জাতীয় নীতিমালা তৈরি করতে গিয়ে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। কারণ, সরকারের ওই নীতিমালার একটি বড় অংশই…

ইরাকি মরুভূমিতে ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটির সন্ধান

মেলবোর্ন,১১ মে- ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটির সন্ধান মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। অভিযোগ উঠেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সুবিধার্থে ইসরায়েল…

মা দিবসেই মা ও ভাইকে গুলি করে হত্যা, পেছনে ভয়ংকর লোভ

মেলবোর্ন,১১ মে- ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় মা দিবসের দিনই মর্মান্তিক এক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নিজের মা ও ছোট…

নিষেধাজ্ঞা ঘিরে ফের উত্তপ্ত ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক

মেলবোর্ন,১০ মে- নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনা ঘিরে আবারও তীব্র হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে ইরান সতর্ক…

হান্টাভাইরাস আতঙ্কে টেনেরিফে নোঙর, যাত্রী সরিয়ে নেওয়ার প্রস্তুতি

মেলবোর্ন,১০ মে- প্রাণঘাতী হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরি এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে পৌঁছেছে। জাহাজটিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন অসুস্থ হয়েছেন। পরিস্থিতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au