বিশ্ব

নন্দীগ্রাম নয়, মমতাকে হারানো আসন থেকে বিধায়ক হলেন শুভেন্দু

  • 10:11 pm - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার সদস্য হিসেবে ভবানীপুর কেন্দ্র থেকে শপথ গ্রহণ করেছেন। যদিও এবারের নির্বাচনে তিনি নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর-দুই আসন থেকেই জয়ী হয়েছেন, তবু বুধবার ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ নেওয়ায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

ভবানীপুর আসনটি দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্র থেকেই তিনি টানা তিনবার জয়ী হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেই আসন থেকেই এবার শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ভারতের নির্বাচনী নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে জয়ী হলে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি আসন রেখে অন্যটি ছেড়ে দিতে হয়। যদিও এখনো নন্দীগ্রাম আসন থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শুভেন্দু, তবে শপথ অনুষ্ঠানের পর তিনি বলেন, “আমি ভবানীপুর থেকে শপথ নিয়েছি। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে। তবে নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই থাকবে এবং আমি সেই কেন্দ্রের দেখাশোনা চালিয়ে যাব।”

বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় আরও বেশ কয়েকজন নবনির্বাচিত বিধায়ক শপথ নেন। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক ও অশোক কীর্তনিয়া। আগামী বৃহস্পতিবারও আরও কয়েকজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার বিজেপি বিধায়ক তাপস রায় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর.এন. রভি তাকে শপথবাক্য পাঠ করান। কলকাতার লোকভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

সংসদীয় রীতি অনুযায়ী, নতুন বিধায়কদের শপথ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন প্রোটেম স্পিকার। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণের মধ্যে শুভেন্দুর ভবানীপুর থেকে শপথ নেওয়াকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র : দ্য হিন্দু

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au