বিশ্ব

অস্থির হয়ে উঠেছে মায়ন আগ্নেয়গিরি, নতুন ভূকম্পন

  • 10:41 pm - May 16, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
মায়ন আগ্নেয়গিরি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মে-  ফিলিপাইনের বিখ্যাত মায়ন আগ্নেয়গিরিতে নতুন করে তীব্র অস্থিরতার লক্ষণ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় কয়েক ডজন আগ্নেয় ভূমিকম্প, লাভা প্রবাহ এবং পাইরোক্লাস্টিক কার্যক্রম শনাক্ত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা জারি করেছে। আগ্নেয়গিরির আশপাশের বিপজ্জনক এলাকায় প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে এবং বিমান চলাচলেও সতর্কতা দেওয়া হয়েছে।

ফিলিপাইন আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট (ফিভলক্স) জানিয়েছে, শনিবার পর্যন্ত মায়ন আগ্নেয়গিরিতে ৫১টি আগ্নেয় ভূমিকম্প এবং ৩০টি আগ্নেয় কম্পন রেকর্ড করা হয়েছে। এ ছাড়া শত শত শিলা ধস এবং অন্তত ছয়টি পাইরোক্লাস্টিক প্রবাহের সংকেত শনাক্ত করা হয়েছে, যা আগ্নেয়গিরির অভ্যন্তরে চাপ বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগ্নেয়গিরির গহ্বর থেকে টানা লাভা বের হতে দেখা যাচ্ছে। লাভার প্রবাহ বাসুদ, বংগা ও মি-ইসি এলাকার দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কিছু সময়ের জন্য আগ্নেয়গিরি থেকে লাভার ফোয়ারাও আকাশে ছিটকে উঠতে দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

ফিভলক্স জানিয়েছে, শুক্রবার মায়ন আগ্নেয়গিরি থেকে ১ হাজার ৪৮২ টন সালফার ডাই-অক্সাইড গ্যাস নির্গত হয়েছে। আগের দিনের তুলনায় এই নির্গমনের পরিমাণ বেড়েছে। একই সময়ে আগ্নেয়গিরি থেকে ঘন ধোঁয়ার স্তম্ভ দক্ষিণ-পশ্চিম দিকে ছড়িয়ে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, সালফার ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি এবং ঘন ঘন আগ্নেয় কম্পন সাধারণত আগ্নেয়গিরির ভেতরে ম্যাগমার সক্রিয়তা বাড়ার লক্ষণ। ফলে পরিস্থিতি আরও খারাপ হলে বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কর্তৃপক্ষ মায়ন আগ্নেয়গিরির চারপাশের ৬ কিলোমিটার স্থায়ী বিপৎসীমায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ রেখেছে। পাশাপাশি ওই এলাকার আকাশপথ এড়িয়ে চলতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে, যাতে আগ্নেয় ছাই বা গ্যাসের কারণে কোনো দুর্ঘটনা না ঘটে।

ফিলিপাইনের আলবাই প্রদেশে অবস্থিত মায়ন আগ্নেয়গিরি বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। প্রায় নিখুঁত শঙ্কু আকৃতির এই আগ্নেয়গিরিটি অতীতেও বহুবার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে এবং প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এই শাখার আরও খবর

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au