বিশ্ব

ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮

  • 1:12 am - May 17, 2026
  • পঠিত হয়েছে:২৬৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে- থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে এবং আশপাশের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলেও আগুন ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা  জানিয়েছে, দুর্ঘটনার পর মুহূর্তেই পুরো এলাকা ধোঁয়া ও আগুনে ঢেকে যায়। স্থানীয় পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি রেললাইন অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পরে এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের যানবাহনেও ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একই সঙ্গে উদ্ধারকারীরা বাস ও ক্ষতিগ্রস্ত যানবাহনের ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে হাসপাতালে পাঠান।

কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে ট্রেন, যাত্রীবাহী বাস, কয়েকটি ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেখছেন ধ্বংসস্তূপের নিচে আর কোনো হতাহত রয়েছেন কি না।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং অতিক্রমের সময় অসতর্কতা বা সংকেত ব্যবস্থা উপেক্ষার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au