বিশ্ব

৭৮ জাহাজের গতিপথ পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র : সেন্টকম

  • 4:36 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে- হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত ৭৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে চারটি জাহাজ অকার্যকর করার দাবিও করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, গত মাসে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ জোরদার করার পর থেকেই হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচলের ওপর কঠোর নজরদারি শুরু হয়। এর অংশ হিসেবে মার্কিন সামরিক হেলিকপ্টার ও নজরদারি ইউনিটগুলো আঞ্চলিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। তবে তেহরান এই অবস্থানকে ‘চাপ প্রয়োগের কৌশল’ হিসেবে বর্ণনা করেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। আইআরজিসি দাবি করেছে, বর্তমানে প্রণালি অতিক্রমকারী অধিকাংশ জাহাজই নিরাপদ যাত্রার জন্য তাদের বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে।

ইরান আরও স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না।

তবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় উভয় পক্ষ আপাতত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ইস্যুকে পাশে রেখে হরমুজ প্রণালি পুনরায় সচল করা এবং সামুদ্রিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়কে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এই অঞ্চলে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেল সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

এই শাখার আরও খবর

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au