বিশ্ব

পশ্চিমবঙ্গে নারীদের জন্য বড় ঘোষণা, ফ্রি বাসযাত্রা ও ‘অন্নপূর্ণা’ প্রকল্পে মিলবে ৩ হাজার রুপি

  • 11:15 pm - May 18, 2026
  • পঠিত হয়েছে:২৩১ বার
পশ্চিমবঙ্গে নারীদের বিনা মূল্যে বাস ভ্রমণ, ‘অন্নপূর্ণা’য় ৩ হাজার রুপি । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে-  ভারতের পশ্চিমবঙ্গে নারীদের জন্য একাধিক বড় সামাজিক সুবিধা ঘোষণা করেছে নতুন বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। ‘অন্নপূর্ণা’ প্রকল্পের আওতায় যোগ্য নারীদের প্রতি মাসে ৩ হাজার রুপি আর্থিক সহায়তা এবং সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

সোমবার কলকাতার সল্ট লেক সিটিতে বিজেপির কার্যালয়ে আয়োজিত ‘জনতা দরবার’ কর্মসূচিতে নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে মন্ত্রিসভার বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের পর পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও প্রশাসনে নতুন পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে তার সরকার। তিনি দাবি করেন, নতুন নীতিগুলো সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল জানান, আগামী ১ জুন থেকে ‘অন্নপূর্ণা’ প্রকল্প চালু হবে। এই প্রকল্পের আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী নারীরা প্রতি মাসে ৩ হাজার রুপি করে ভাতা পাবেন।

তিনি আরও জানান, একই দিন থেকে পশ্চিমবঙ্গের সরকারি বাসে নারীদের বিনা মূল্যে ভ্রমণের সুবিধাও কার্যকর করা হবে। সরকারের দাবি, নারীদের চলাচল সহজ করা এবং তাদের অর্থনৈতিক সাশ্রয় নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ ছাড়া রাজ্য সরকার সরকারি কর্মচারী, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনেরও অনুমোদন দিয়েছে।

নতুন সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীকে দেওয়া সরকারি সহায়তা বন্ধ করা। এ বিষয়ে সরকার বলছে, সব নাগরিকের জন্য সমান নীতির ভিত্তিতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হবে।

পশ্চিমবঙ্গের নতুন সরকারের এই ঘোষণাগুলোকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে নারীদের জন্য আর্থিক সহায়তা ও বিনামূল্যে বাসসেবার সিদ্ধান্তকে বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au