বাংলাদেশ

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’-এমন অডিও ভাইরালের পর ওসিকে প্রত্যাহার

  • 10:53 pm - May 31, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম। ছবি সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মে-  নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাশেমের একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অডিওতে পুলিশি দায়িত্বকে ‘ওয়ান কাইন্ড অব বিজনেস’ বা এক ধরনের ব্যবসা হিসেবে উল্লেখ করার অভিযোগ ওঠে। ঘটনাটি সামনে আসার পর তাঁকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

শনিবার রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিট চার সেকেন্ডের অডিওতে একজন ব্যক্তিকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাব না। সবাই মিলেমিশে থাকব।’ একই সঙ্গে বিভিন্ন অভিযোগ নিষ্পত্তি ও অর্থ লেনদেনসংক্রান্ত মন্তব্যও ওই অডিওতে রয়েছে বলে দাবি করা হচ্ছে।

অডিওতে আরও বলা হয়, পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রাখতে হবে এবং কেউ যেন বঞ্চিত না হয়। বক্তব্যে ‘হক মারা পছন্দ করি না’ বলেও মন্তব্য করতে শোনা যায়। এসব বক্তব্য প্রকাশ্যে আসার পর স্থানীয় পর্যায় থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ আবুল হাশেম। তিনি বলেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। কীভাবে এমন অডিও প্রকাশ হয়েছে, সে বিষয়েও তিনি অবগত নন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেই তিনি প্রথম জানতে পেরেছেন বলে দাবি করেন।

এদিকে ঘটনার পরপরই ব্যবস্থা নেয় জেলা পুলিশ প্রশাসন। নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। অডিওটি নজরে আসার পরই ওসি আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনাটি পুলিশের ভাবমূর্তির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের ফলাফলের দিকে এখন নজর রয়েছে প্রশাসন ও সাধারণ মানুষের।

এই শাখার আরও খবর

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব আল হাসান

মেলবোর্ন, ৭ আগষ্ট- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, সরকার তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি দুই বছরের…

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যে ব্যাখ্যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মেলবোর্ন, ৭ আগষ্ট- নয়াদিল্লি, ৭ আগস্ট: ভারতের মাটিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে সৃষ্ট কূটনৈতিক উত্তেজনার পর নিজেদের…

বিএনপির নেতা-কর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের

মেলবোর্ন, ৭ আগষ্ট: নিজ দলের নেতা-কর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।…

নিরাপত্তা ঝুঁকি থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন নয়: মালয়েশিয়া

মেলবোর্ন, ৭ আগষ্ট: মিয়ানমারে ফিরে যাওয়ার পর প্রাণহানির ঝুঁকি থাকলে ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত পাঠানোর পরিকল্পনা বাস্তবায়ন করবে না মালয়েশিয়া। প্রত্যাবাসনের আগে তাদের নিরাপত্তা…

নেত্রকোনায় ধর্ষণের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ আগষ্ট: নেত্রকোনা সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার…

থাইল্যান্ডের স্কুলে কিশোরের গুলিতে নিহত বেড়ে ৭

মেলবোর্ন, ৭ আগষ্ট: থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। হামলার পর ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au