খেলা

বিশ্বকাপের উন্মাদনার মাঝেই শোক,

২২ বছর বয়সে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো ফাজিওলি

  • 12:08 am - June 22, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ জুন- বিশ্বজুড়ে যখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন ফুটবলপ্রেমীরা, ঠিক তখনই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ট্রোকের সঙ্গে প্রায় ২০ দিনের লড়াই শেষে মারা গেছেন আর্জেন্টিনার ক্লাব ফুটবলের উদীয়মান তারকা লাউতারো ফাজিওলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর।

আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের ক্লাব কোলন দে সান জাস্তো-এর হয়ে খেলতেন লাউতারো ফাজিওলি। গত ১ জুন নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে সান্তা ফের হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, অসুস্থ হওয়ার মাত্র একদিন আগে তিনি সান্তা ফে কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হয়ে খেলেছিলেন। ম্যাচ চলাকালে কিংবা ম্যাচ-পরবর্তী সময়ে তার শরীরে কোনো ধরনের অসুস্থতার লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা।

লাউতারোর মৃত্যুর খবর নিশ্চিত করে কোলন দে সান জাস্তো ক্লাব এক শোকবার্তায় জানায়, ‘আমাদের প্রথম বিভাগের ফুটবলার লাউতারো ফাজিওলির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।’

তরুণ এই ফুটবলারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য সব ধরনের ক্রীড়া ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে। একই সঙ্গে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণও স্থগিত রাখা হয়েছে।

ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য হোসে লুইস রেপেতো বলেন, “রবিবারের ম্যাচে লাউতারো স্বাভাবিকভাবেই খেলেছিল। দলের জয়ের পর সতীর্থদের সঙ্গে আনন্দ-উৎসবেও অংশ নিয়েছিল। তার মধ্যে কোনো অসুস্থতার লক্ষণ আমরা দেখিনি। পরদিন সকালে হঠাৎ সে অসুস্থ বোধ করে।”

লাউতারো ফাজিওলি ছিলেন এক বছর বয়সী কন্যাসন্তানের জনক। তার অকাল মৃত্যু শুধু পরিবারকেই নয়, শোকাহত করেছে পুরো আর্জেন্টাইন ফুটবল অঙ্গনকে।

সান্তা ফে ফুটবল লিগ এক বিবৃতিতে জানায়, “আমাদের ফুটবল পরিবারের একজন সদস্যকে হারালাম। লাউতারো ফাজিওলির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার, বন্ধু এবং কোলন দে সান জাস্তো ক্লাবের প্রতি আমাদের সমবেদনা রইল।”

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল এক সম্ভাবনাময় ফুটবলারের স্বপ্নযাত্রা। যে তরুণ কয়েকদিন আগেও মাঠে নেমে দলের জয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন, আজ তাকে হারানোর বেদনায় স্তব্ধ আর্জেন্টিনার ফুটবল অঙ্গন।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার আবাসন বাজারে নিলাম সফলতার হার ৫০ শতাংশের নিচে

মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার আবাসন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার সংকট আরও গভীর হয়েছে। দেশটির প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির নিলাম সফলতার হার (অকশন ক্লিয়ারেন্স রেট)…

ভারতে সি-ফুড কারখানায় বিস্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

মেলবোর্ন, ২২ জুন- ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলায় একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত সাত নারী শ্রমিক নিহত…

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

মেলবোর্ন, ২১ জুন- যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিওতে অবস্থিত ল্যাকল্যান্ড বিমানঘাঁটিতে ইনফ্লুয়েঞ্জা ফ্লুর ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক সপ্তাহে অন্তত ২০০ সেনাসদস্য আক্রান্ত হওয়ায়…

৪৪০ কোটি রুপির তহবিল জটিলতায় তৃণমূলে তোলপাড়, ফ্রিজ তিন ব্যাংক অ্যাকাউন্ট

মেলবোর্ন, ২১ জুন-ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবার বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক সংকটের মুখে পড়েছে। দলের প্রায় ৪৪০ কোটি…

যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

মেলবোর্ন, ২১ জুন- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী কবির হোসেন মৃধা (৫৫)। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে…

সন্ত্রাসবাদ ও নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যার দায়ে জর্ডানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মেলবোর্ন, ২১ জুন- সন্ত্রাসবাদ, নিরাপত্তা বাহিনীর সদস্য হত্যা এবং সহিংস অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে জর্ডান সরকার। দীর্ঘ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au