মিয়ানমারে ৬ মাসে ৭০০ মানুষকে হত্যা করেছে সামরিক বাহিনী
মেলবোর্ন, ২৩ জুন- মিয়ানমারে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় মাসে দেশটির সামরিক বাহিনীর হামলায় অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন…
মেলবোর্ন, ২৩ জুন- দীর্ঘ ১১৫ দিনের অনিশ্চয়তা শেষে অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে জাহাজটি নিরাপদে প্রণালি পার হয়। এতে জাহাজে থাকা ৩১ জন বাংলাদেশি নাবিকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটার দিকে জাহাজটি হরমুজ পার হয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। তখন জাহাজটির গতি ছিল ঘণ্টায় ৭ নটিক্যাল মাইল।
জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান সকালে হোয়াটসঅ্যাপে জানান, বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টা ১২ মিনিটে তারা হরমুজ প্রণালি অতিক্রম করেন। তিনি বলেন, বিকেল চারটার দিকে ফুজাইরা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকার পর এই যাত্রা সম্পন্ন হওয়ায় নাবিকদের মধ্যে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ জলসীমা অতিক্রমের সময় নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা জাহাজটির গতিবিধি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বর্তমানে হরমুজ প্রণালি সম্পূর্ণ স্বাভাবিকভাবে উন্মুক্ত না থাকলেও সীমিত পরিসরে চলাচলের সুযোগ তৈরি হয়েছে। ইরানের অনুমতি নিয়ে সমন্বিত প্রচেষ্টায় জাহাজটি নিরাপদে প্রণালি পার হয়েছে।
জাহাজটি চলতি বছরের ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দরে স্টিল কয়েল বোঝাই শেষে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিরাপত্তাঝুঁকির কারণে জাহাজটি আর এগোতে পারেনি এবং কার্যত পারস্য উপসাগরেই আটকে পড়ে।
জাহাজ সংশ্লিষ্টরা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে অন্তত তিনবার হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করা হলেও প্রতিবারই তা ব্যর্থ হয়। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর অবশেষে নিরাপদ যাত্রার পথ তৈরি হলো।
এই ঘটনার মধ্য দিয়ে শুধু একটি জাহাজের নয়, দীর্ঘ সময় আটকে থাকা একটি মানবিক অপেক্ষারও অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au