বিশ্ব

রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বিদ্যুৎহীন ৬৮ হাজার পরিবার

  • 8:31 pm - June 24, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুন- ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহের মধ্যে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে ফ্রান্স। অতিরিক্ত গরমের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। চলমান তাপপ্রবাহের মধ্যে এটিকে ফ্রান্সের অন্যতম বড় বিদ্যুৎ বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতের দিকে ব্রিটানি অঞ্চলের কুইম্পার শহরের কাছে এরগ-গ্যাবেরিক এলাকায় একটি বিদ্যুৎ ট্রান্সফর্মারে ত্রুটি দেখা দেয়। অতিরিক্ত তাপমাত্রার চাপের কারণে বিদ্যুৎ গ্রিডের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

ফিনিস্তের প্রিফেকচারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টার দিকে বিভ্রাট শুরু হয়। ফরাসি বিদ্যুৎ সঞ্চালন সংস্থা আরটিই এবং বিতরণ সংস্থা এনেডিস-এর প্রকৌশলী ও কারিগরি দল সারারাত কাজ করলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের মধ্যেও পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করা কঠিন হতে পারে।

দেশটির বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার দিনশেষে ফ্রান্সের বিভিন্ন এলাকায় এক লাখ ছয় হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। তবে মেরামত কার্যক্রম চালিয়ে যাওয়ায় ধীরে ধীরে অনেক এলাকায় সংযোগ ফিরিয়ে আনা হচ্ছে।

এদিকে তীব্র গরমে ফ্রান্সের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। দেশটির ৫৮টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাজধানী প্যারিসসহ বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে এবং প্রবীণ ও শিশুদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

আবহাওয়াবিদদের মতে, ‘হিট ডোম’ বা তাপ বলয় সৃষ্টি হওয়ায় উষ্ণ বায়ু দীর্ঘ সময় ধরে একই এলাকায় আটকে রয়েছে। এর ফলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে ইউরোপে এমন চরম আবহাওয়ার ঘটনা আগের তুলনায় অনেক বেশি ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চলমান তাপপ্রবাহ শুধু জনস্বাস্থ্য নয়, বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য অবকাঠামোর ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি জোরদার করেছে ফরাসি সরকার।

এই শাখার আরও খবর

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au