বাংলাদেশ

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের মরদেহ উদ্ধার

  • 1:57 pm - August 25, 2026
  • পঠিত হয়েছে:৫১০ বার
নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার সকালে কলাবাগানের ১৮৮, গ্রিন রোডের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ধীরেন্দ্র কুমার রায়কে দেখতে পান তার মেয়ে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, সকালে ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায়, যিনি একটি স্কুলের শিক্ষিকা, কর্মস্থলে চলে যান। ওই সময় তার মেয়ে ঘুমিয়ে ছিলেন। পরে মেয়েই বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশের কাছে পরিবারের সদস্যরা জানিয়েছেন, ধীরেন্দ্র কুমার রায় ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি এর আগে নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

ধীরেন্দ্র কুমার রায়ের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সেখানে ৭১/১, বনগ্রাম আবাসিক এলাকায় তাদের নিজস্ব বাড়ি রয়েছে।

এই শাখার আরও খবর

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়াল মেসিরা

ম্যাচের শেষ ১০ মিনিটে হলো তিনটি গোল। শেষ মুহূর্তের গোলে হার এড়াল লিওনেল মেসির ইন্টার মায়ামি। বৃহস্পতিবার এফসি সিনসিনাতির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।…

‘ধাক্কাটি ছিল ভয়াবহ, বগিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’

স্পেনে ট্রেন দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী ও সাংবাদিক রবার্তো গোমেজ। তাঁর ভাষায়, সংঘর্ষের ধাক্কা ছিল এতটাই তীব্র যে একটি বগি পুরোপুরি…

তদন্তের আগেই দোষারোপ, সংবাদমাধ্যমে প্রচার ও ফেসবুকে উস্কানি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভের মুখে কৃপেশ রায় (৪০) নামের এক যুবককে…

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা সেই তাওসিফ সৌরির মরাদেহ উদ্ধার

ওটিএন বাংলা রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা তাহসিফ সৌরি নামে এক সাবেক সামরিক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত…

“আকাশ আমার ছাদ, মাটি আমার ঘর”: শেখ হাসিনার সাক্ষাৎকারে এক নেত্রীর বেদনা, বাংলাদেশের ইতিহাস ও প্রত্যাবর্তনের অঙ্গীকার

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মুহূর্ত আছে, যেগুলোকে শুধু রাজনীতির ভাষায় ব্যাখ্যা করা যায় না। সেখানে ইতিহাস এসে মিশে যায় ব্যক্তিগত স্মৃতির সঙ্গে, রাষ্ট্রের উত্থান-পতনের সঙ্গে…

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, আজ মধ্যরাত থেকেই নদীতে নামবেন জেলেরা

ওটিএন বাংলা রিপোর্ট : মা ইলিশ সংরক্ষণ, জাটকা রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে সারাদেশের নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। নিষেধাজ্ঞা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au