অস্ট্রেলিয়া

মেলবোর্নে ছেলেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাত, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মা

  • 12:43 am - August 29, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
মেলবোর্নের সিবিডিতে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত ছেলের ওপর হামলার পর তাকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার সাহসী মা সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় (সিবিডি) মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত ১০ বছরের ছেলেকে এক অপরিচিত ব্যক্তির হামলা থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক মা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

ফিলিপ আইল্যান্ডের বাসিন্দা চেরি হল্ট মঙ্গলবার তিন ছেলেকে নিয়ে মেলবোর্নে গিয়েছিলেন। তার ১০ বছর বয়সী ছেলের নিয়মিত এমআরআই করানোর কথা ছিল। তারা স্পেন্সার স্ট্রিটের মেলবোর্ন ওয়েস্ট পুলিশ স্টেশনের পাশ দিয়ে হাঁটার সময় জেরি সোউড নামের এক ব্যক্তি তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ।

প্রথমে ওই ব্যক্তি চেরির ছোট ছেলের মাথায় ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়েছে।

হামলার পর চেরি তার ১৬ বছর বয়সী ছেলেকে পুলিশ ডাকতে পাঠান। আর তিনি ১০ বছর বয়সী ছেলেকে কোলে তুলে নেন।চেরি বলেন, তিনি নিজের সন্তানদের সামনে দাঁড়িয়ে যান, যাতে হামলাকারী আবার তাদের কাছে পৌঁছাতে না পারেন।

তিনি বলেন, যেকোনো শিশুর মাথায় এ ধরনের আঘাত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তবে তার ছেলের মস্তিষ্কে অস্ত্রোপচার করা সম্ভব নয় এমন টিউমার থাকায় ঘটনাটি তাদের জন্য আরও আতঙ্কের হয়ে উঠেছিল।

চেরির ভাই কার্ক হল্ট বলেন, সন্তানদের রক্ষা করতে গিয়ে তার বোনের স্বাভাবিক মাতৃত্ববোধ ও সাহস সামনে চলে আসে।তার ভাষায়, ঘটনাটি আরও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারত।

পুলিশের অভিযোগ, শিশুটির ওপর হামলার পর সোউড চেরি হল্টকেও ঘুষি মারেন এবং ছুরিকাঘাত করেন।

এ সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন সাহসী পথচারী ও পুলিশ সদস্য এগিয়ে এসে তাদের সহায়তা করেন। ঘটনাটি পুলিশ স্টেশনের বাইরে এবং ভিক্টোরিয়া পুলিশের সদর দপ্তরের কাছেই ঘটছিল।

চেরির ভাই তাদের সহায়তাকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিপদের মুহূর্তে তারা অসাধারণ সাহস দেখিয়েছেন।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, হামলাসহ বিভিন্ন অপরাধ দমনে ‘অপারেশন হারমনি’র আওতায় মেলবোর্ন শহরে আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

তিন সন্তানের মা চেরি হল্ট বলেন, এখন তার সবচেয়ে বড় উদ্বেগ হলো একজনকে গ্রেপ্তারের পর আদালতে বিচার শেষ হওয়া পর্যন্ত কী ঘটে এবং শেষ পর্যন্ত অপরাধের কী ধরনের পরিণতি হয়।

অভিযুক্ত জেরি সোউডকে আগামী নভেম্বর আদালতে হাজির করা হবে।

সূত্র-নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ১০ প্রাণ, আহত আরও ২০

ওটিএন বাংলা ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ভোরের আলো ফোটার আগেই সড়কে ঝরল ১০ প্রাণ। যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন।…

‘আমি ভয় পাই না’, ডিসেম্বরে দেশে ফেরার কথা আবারও বললেন শেখ হাসিনা

ওটিএন বাংলা ডেস্ক: আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা আবারও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরলে গ্রেপ্তার, নির্যাতন কিংবা হত্যার শিকার হতে পারেন বলে…

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানত না সরকার

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় তাঁদের বিচারপ্রক্রিয়া ও অভিযোগের বিস্তারিত জানতে পারেনি বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের দূতাবাস বা…

বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক পরিবার ঋণনির্ভর!

ওটিএন বাংলা ডেস্ক: নিত্যদিনের খরচ বাড়ছে, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না আয়। সংসারের প্রয়োজনীয় ব্যয় মেটাতে তাই ধারদেনার ওপর নির্ভর করতে হচ্ছে বাংলাদেশের বহু পরিবারকে।…

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au