বাংলাদেশ

গাজীপুরে এক দিনে ৩ মরদেহ উদ্ধার

  • 11:07 pm - August 29, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার
মরদেহ উদ্ধার। প্রতিকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলা থেকে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন যুবককে জমিসংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। কালিয়াকৈরে জঙ্গল থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ।

শনিবার (২৯ আগস্ট) সকালে ও দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ১১টার দিকে কাপাসিয়া উপজেলার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় ঘাস কাটা নিয়ে নিলয় সরকার নামে এক যুবকের সঙ্গে তাঁর চাচাতো ভাই রাসেলের কথা-কাটাকাটি হয়। নিলয় স্থানীয় মনির সরকারের ছেলে।

পরে বাজার থেকে বাড়ি ফেরার পথে আবদুর রশিদ এতিমখানার কাছে নিলয়ের ওপর হামলা চালান রাসেল। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নিলয়কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহম্মেদ জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামে নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে নদের একটি ঘাটে স্থানীয়রা পানিতে মরদেহটি ভাসতে দেখেন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জাহিদ হাসান ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিন দিন আগে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করছিলেন। পরে নদের ঘাটে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

অন্যদিকে, কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) রবিউল ইসলাম জানান, জঙ্গল থেকে উদ্ধার করা মরদেহটি বেশ কিছুটা পচে গিয়েছিল। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

একই দিনে গাজীপুরের দুই উপজেলায় তিনটি পৃথক ঘটনায় মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, প্রতিটি ঘটনার বিষয়ে আলাদাভাবে তদন্ত করা হচ্ছে।

এই শাখার আরও খবর

বরখাস্ত হচ্ছেন আইজিপি আলী হোসেন, নতুন পুলিশ প্রধান হচ্ছেন কে?

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সাম্প্রতিক মন্তব্যের পর তাঁর পদে পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। নতুন আইজিপি নিয়োগের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা…

তিন বন্দুকধারী দেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে কালাতের বর্তমান খানের ছেলে শাহজাদা মুহাম্মদ খান আহমেদজাইকে তাঁর তিন সশস্ত্র দেহরক্ষীসহ অপহরণ করেছে একদল বন্দুকধারী। সোমবার (২৬ অক্টোবর) রাতে খুজদার…

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ যুক্তিতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন বন্ধ

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’ বলে উল্লেখ করে আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এর ফলে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে দেশটির…

ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

ইরানের হুমকি চিরতরে দূর করতে ইসরায়েলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের…

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ গ্রাম সরানোর পরিকল্পনা আরাকান আর্মির

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ কয়েকটি গ্রাম অন্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার আশঙ্কা…

হুথিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বন্ধ এবং তেল রপ্তানি স্বাভাবিক করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au