বিশ্ব

আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

  • 4:49 pm - August 30, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
আফগান নাগরিকদের বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের বিভিন্ন কারাগারে।

ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত অন্তত ২০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন। সংস্থাটির দাবি, প্রতি মাসে গড়ে অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে আরও কয়েকজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংস্থাটি। তাদের দাবি, যেসব মামলায় আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

মানবাধিকার সংস্থাটি বলেছে, এসব মৃত্যুদণ্ডের ঘটনায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। অনেক মামলায় অভিযুক্তদের আইনজীবীদের প্রবেশাধিকার সীমিত ছিল এবং বিচারপ্রক্রিয়ায় পর্যাপ্ত স্বচ্ছতা বজায় রাখা হয়নি বলে অভিযোগ করা হয়েছে। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যদেরও তাদের মামলা ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি বলে দাবি করেছে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, আফগান নাগরিকদের বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের বিভিন্ন কারাগারে। এর মধ্যে শিরাজের আদেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগার উল্লেখযোগ্য। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল মাদকসংক্রান্ত অপরাধের মামলা।

এ ছাড়া সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগেও কয়েকজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুল মোহাম্মদ ও কাইম হোসেনিকে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ওই এলাকায় বিক্ষোভ হয়েছিল।

অন্যদিকে আফসার শাহ-আহমাদি, সাফাই এবং সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগান নাগরিককে গত জুলাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।

মানবাধিকার সংস্থাটির দাবি, ইরানে আফগান নাগরিকদের অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রকাশ্যে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে প্রকৃতপক্ষে চলতি বছরে কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।

সংস্থাটি মৃত্যুদণ্ডের এসব ঘটনায় স্বচ্ছ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে অভিযুক্তদের আইনজীবীদের পর্যাপ্ত সুযোগ দেওয়া এবং পরিবারকে মামলার বিষয়ে তথ্য জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে তারা।

এর আগে ২০২৫ সালে ইরানে অন্তত ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ইরানে আফগান নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের ধারাবাহিকতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

সংসদের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত, গ্রেপ্তার ২

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকা নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় ছিনতাইয়ে…

ক্রিকেট খেলতে গিয়ে পিচ রোলারের নিচে চাপা পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

ভারতের গুরুগ্রামের একটি ক্রিকেট একাডেমিতে মর্মান্তিক দুর্ঘটনায় পিচ রোলারের নিচে চাপা পড়ে আকাশ কুমার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুদের সঙ্গে…

আলভারেজকে রেখেই মৌসুম পার করতে হবে অ্যাতলেতিকোকে

বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশের পর হুলিয়ান আলভারেজের সঙ্গে অ্যাতলেতিকো মাদ্রিদের সম্পর্ক এখন বেশ অস্বস্তিকর। তবে স্প্যানিশ ক্লাবটি তাকে বিক্রি করতে রাজি নয়। ট্রান্সফার উইন্ডো বন্ধ…

ইলন মাস্কের কার্সরের সঙ্গে চুক্তি বাতিল করছে ওপেনএআই

ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের অধীনে থাকা এআই-সহায়ক কোডিং প্ল্যাটফর্ম কার্সরের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১২ নভেম্বর ২০২৬ থেকে কার্সরকে এআই…

আমন্ত্রণ পেলে মক্কা প্রতিরক্ষা জোটে যাবে বাংলাদেশ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে গঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী…

ঢাকায় ইসলামপন্থীদের উত্থান, ভারতকে ‘কূটনীতি ও চাপের’ নতুন নীতি নেওয়ার পরামর্শ

বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক শক্তির প্রভাব বাড়ছে দাবি করে ঢাকার সঙ্গে সম্পর্ক পরিচালনায় ভারতকে নতুন কৌশল নেওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট। ২৯ আগস্ট প্রকাশিত এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au