বাংলাদেশ

ডেমরায় ইট দিয়ে মাথায় আঘাত করে রিকশাচালককে হত্যা

  • 9:09 pm - September 04, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
হত্যা। প্রতীকী ছবি

ঢাকার ডেমরার কামারভোগ এলাকায় দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি (২৬) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। গণপিটুনিতে আহত রনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।

নিহত দেলোয়ার হোসেন ও অভিযুক্ত রনি দুজনই ডেমরার কামারভোগ এলাকার বাসিন্দা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, দেলোয়ার হোসেন ও রনি একে অপরকে চিনতেন। দেলোয়ারের কাছে রনির ১৫০ টাকা পাওনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়।

পুলিশের ভাষ্য, একপর্যায়ে বিরোধের জেরে রনি দেলোয়ারের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন দেলোয়ার।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে তার আগেই তিনি মারা যান।ঘটনার পর স্থানীয় কয়েকজন রনিকে আটক করেন। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

গণপিটুনিতে আহত রনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

পুলিশের দাবি, রনির বিরুদ্ধে মাদকাসক্তি ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডেমরা থানার এসআই শীতল কুমার বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দেড় শ টাকা পাওনা নিয়ে দেলোয়ার ও রনির মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। এরই জের ধরে দেলোয়ারকে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

গ্যাস-বিদ্যুৎ নিয়ে রাজপথের কর্মসূচি নয়, সমাধানের পরামর্শ চান রিজভী

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের…

সোনিয়া গান্ধীর আত্মকথা ভারতে প্রকাশ করবে হারপার কলিন্স

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল প্রতীক্ষিত আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ ভারতে প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা হারপার কলিন্স। শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি…

সুড়ঙ্গে ৯ দিন: ‘সবাইকে বাঁচাতে গিয়েই আমার সময় ফুরিয়ে গেল’

নেপালের নুয়াকোটে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে নয় দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন দুই শ্রমিক। তাঁদের একজন সঞ্জয় সাহ। গত ২৬ আগস্ট আকস্মিক পাহাড়ি…

একাত্তরে শান্তি কমিটিতে বাবার থাকার কারণ জানালেন আসিফ আকবর

সংগীতশিল্পী আসিফ আকবরের বাবা অ্যাডভোকেট আলী আকবর ১৯৭১ সালে কুমিল্লা জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং দলটির সঙ্গে সম্পৃক্ততার কারণে শান্তি কমিটির সঙ্গেও যুক্ত…

​শুভ জন্মাষ্টমী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: সম্প্রীতির আলোয় ঘুচুক অন্ধত্ব

​জন্মাষ্টমী, অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের বাংলাদেশ ​সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। পরম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে দিনটি পালিত হয়ে আসছে গভীর…

পাঁচ মাস আগে জামিনে বেরিয়ে এবার নিজের ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত বাবাকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকে রক্ষা করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au