খেলা

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

  • 3:33 am - September 06, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
হাসানকে অভিনন্দন জানাতে আসছেন কেন্ট সতীর্থ বেঞ্জামিন। ছবি: কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে দলের ৮৪ রানের জয়ে বড় অবদান রেখেছেন তিনি।

ক্যান্টারবুরির সেন্ট লরেন্স গ্রাউন্ডে প্রথম ইনিংসে কেন্ট ২৩৮ রানে অলআউট হয়। তবে বল হাতে শুরু থেকেই কার্যকর ছিলেন হাসান। প্রথম দিনের শেষ বিকেলে টানা দুই বলে দুটি উইকেট নিয়ে ওরচেস্টারশায়ারের ব্যাটিংয়ে ধাক্কা দেন তিনি। পরদিন আরও দুটি উইকেট নিয়ে প্রথম ইনিংসে নিজের শিকার পূর্ণ করেন চারটিতে।

হাসানের দুর্দান্ত বোলিংয়ে ওরচেস্টারশায়ার প্রথম ইনিংসে ২১৭ রানে গুটিয়ে যায়। ফলে ২১ রানের লিড পায় কেন্ট। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৫৮ রান সংগ্রহ করে স্বাগতিক দল।

কেন্টের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১৩২ রান করেন স্যাম নর্থইস্ট। এছাড়া জ্যাক ক্রলি ৫৪, ড্যানিয়েল বেল-ড্রুমন্ড ৪৪ এবং ক্রিস বেঞ্জামিন করেন ৩৬ রান। প্রথম ইনিংসে ৪ রানে অপরাজিত থাকা হাসান দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেন ৬ রান।

জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্য পেয়ে শুরুতেই চাপে পড়ে ওরচেস্টারশায়ার। মাত্র ৩৯ রানেই তিন উইকেট হারায় তারা। এরপর অ্যাডাম হুস ও ব্রেট ডি’ওলিভেইরা জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন।

তবে সেই জুটি ভেঙে দেন হাসান। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ৩৮ রান করে ফেরেন অ্যাডাম হুস। পরে ব্রেট ডি’ওলিভেইরা ও হেনরি কালেনের গুরুত্বপূর্ণ জুটিও ভাঙেন বাংলাদেশের এই পেসার। হাসানের বলে বোল্ড হয়ে ৪৫ রান করে সাজঘরে ফেরেন কালেন।

শেষ দিকে বেন অ্যালিসনের উইকেটও তুলে নেন হাসান। তার সঙ্গে কেন্টের হয়ে তিনটি করে উইকেট নেন কিথ ডাজন ও ম্যাট মিলনস। ব্রেট ডি’ওলিভেইরা সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত ২৯৫ রানে অলআউট হয় ওরচেস্টারশায়ার। ফলে ৮৪ রানের জয় পায় কেন্ট।

ম্যাচে হাসান দুই ইনিংসে মোট ৭ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশি পেসার খালেদ আহমেদও কেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এই ম্যাচে এখনো তার অভিষেক হয়নি।

এই শাখার আরও খবর

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au