অস্ট্রেলিয়া

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

  • 6:18 pm - October 08, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
২০২৫ সালে আদালতের বাইরে নাওতুনে বিজিথা। ছবি: এএপি/জেমস রস

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

৭১ বছর বয়সী বিজিথা চার বছর বয়সী শিশুসহ কয়েকজন কিশোরীকে যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। বৃহস্পতিবার ভিক্টোরিয়া কাউন্টি কোর্ট তাকে ন্যূনতম ৯ বছর ৪ মাসের কারাদণ্ড দেন।

রায় ঘোষণার সময় বিচারক প্রদীপ তিওয়ানা বলেন, কর্তৃত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিরা সাধারণ মানুষের কাছে নিরাপত্তা ও দিকনির্দেশনার প্রতীক। সেই বিশ্বাসের অপব্যবহার হলে কঠোর কারাদণ্ড অনিবার্য।

বিচারক বলেন, ‘আপনার মতো কর্তৃত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিরা অনেক মানুষের কাছে সান্ত্বনা ও দিকনির্দেশনার উৎস। সেই বিশ্বাসের সঙ্গে যখন বিশ্বাসঘাতকতা করা হয়, তখন দীর্ঘ মেয়াদের কারাদণ্ড দিতে হয়।’

আদালত থেকে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। পরে উপস্থিত সমর্থকদের দিকে তাকিয়ে হাসেন, হাত নাড়েন এবং তাদের সঙ্গে কথা বলেন। কয়েকজন সমর্থক তাকে মাথা নত করে অভিবাদন জানান।

বিষয়টি দেখে ক্ষুব্ধ হন আদালতে উপস্থিত তার ভুক্তভোগীরা। তাদের একজন এই আচরণকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ওহ মাই গড, এসব মানুষ কি পাগল? তাদের কি কান নেই?’

১৯৯৪ সালে সুইডেনের নাগরিক বিজিথা মেলবোর্নে এসে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্প্রিংভেলের ধম্ম সারানা বৌদ্ধ মন্দিরের প্রধান সন্ন্যাসীর দায়িত্ব নেন। এরপর থেকেই শিশুদের ওপর তার নির্যাতন শুরু হয়। ২০০২ সালে মন্দিরটি পাশের কিসবরো এলাকায় স্থানান্তরিত হওয়ার পরও নির্যাতন চলতে থাকে।

২০২৫ সালের অক্টোবরে জুরি বিচারের পর বিজিথাকে দোষী সাব্যস্ত করা হয়। মন্দিরের আবাসিক কক্ষ, প্রার্থনাকক্ষ এবং সানডে স্কুলে এসব নির্যাতনের ঘটনা ঘটেছিল।

তদন্ত ও আদালতের নথি অনুযায়ী, শিশুদের বাবা-মা মন্দিরের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুযোগ নিয়ে বিজিথা তাদের কাছে টানতেন। ললিপপ, খেলনা ও বই দিয়ে শিশুদের প্রলুব্ধ করতেন তিনি।

জুরি ১৯টি অভিযোগের মধ্যে ১৭টিতে তাকে দোষী সাব্যস্ত করেন। এসব অভিযোগের মধ্যে ছিল যৌন নির্যাতন এবং ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে অশালীন আচরণ। দুটি অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

নির্যাতনের শিকার ছয় শিশুর বয়স তখন ছিল চার থেকে ১২ বছরের মধ্যে।

আদালতে দেওয়া ভুক্তভোগীদের বক্তব্যে উঠে আসে, এসব নির্যাতনের প্রভাব তাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়েছে। তাদের সম্পর্ক, কর্মজীবন, সামাজিক জীবন এবং পুরুষদের প্রতি বিশ্বাসের ওপরও এর গভীর প্রভাব পড়েছে।

বর্তমানে ত্রিশের কোঠায় থাকা এক নারী বলেন, নয় বছর বয়সে তার যে সত্তা ছিল, তার কিছু অংশ ‘কখনোই ফিরে আসবে না’।

আদালতে তিনি বলেন, ‘সে শুধু আমার শরীরকে লঙ্ঘন করেনি। আমি যে বিশ্বাস নিয়ে জন্মেছি, সেটিকেও বিষিয়ে দিয়েছে।’

আরেক ভুক্তভোগী বলেন, ছোটবেলায় পাওয়া সব পদক ও ট্রফির মধ্যে ‘চরম অশুভতার’ মুখোমুখি হয়েও দয়া ও সহমর্মিতার সঙ্গে জীবন কাটিয়ে যেতে পারাই তার সবচেয়ে বড় অর্জন।

বিচারক তিওয়ানা বিজিথাকে মোট ১৩ বছর ২ মাসের কারাদণ্ড দেন। তিনি বলেন, নিজের ক্ষমতার অপব্যবহার করে সন্ন্যাসী শিশুদের শোষণ করেছেন এবং ‘সব ধরনের সীমা লঙ্ঘন করেছেন’।

বিচারক বলেন, ‘আপনার উপস্থিতিতে সন্তান নিরাপদ থাকবে বলে বাবা-মায়ের কোনো উদ্বেগ ছিল না। আপনি সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে সেই গভীর বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।’

বিচারকের ভাষ্য অনুযায়ী, বিজিথা এখনো নিজের দায় অস্বীকার করে আসছেন এবং তার কর্মকাণ্ডের জন্য কোনো অনুশোচনাও প্রকাশ করেননি।

বিচারক বলেন, ‘ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর আশা করি, তাদের জীবনে আপনি যে অস্থিরতা ও যন্ত্রণা তৈরি করেছেন, তা নিয়ে আপনি ভাবতে পারবেন।’

রায় ঘোষণার আগে ৩৪৩ দিন কারাগারে কাটিয়েছেন বিজিথা। সাজা শেষে তাকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের মুখোমুখি হতে হবে।

যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা অস্ট্রেলিয়ার National Sexual Assault, Domestic and Family Violence Counselling Service-এর 1800RESPECT নম্বরে (1800 737 732) যোগাযোগ করতে পারেন। জরুরি পরিস্থিতিতে 000 নম্বরে ফোন করা যায়। ৫ থেকে ২৫ বছর বয়সীদের জন্য Kids Helpline-এর নম্বর 1800 55 1800।

সূত্র: নিউজ.কম.এইউ

এই শাখার আরও খবর

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

​হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি ও বাস্তবতা: খণ্ডিত নিন্দা নয়, প্রয়োজন গত দুই বছরের নির্যাতনের সামগ্রিক শ্বেতপত্র

​৫ অক্টোবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছে, তা যেন এক অন্তহীন নাটকের চিরচেনা দৃশ্যপট। ২৬…

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি ট্রাম্পের, সিদ্ধান্ত নিয়ে সংশয়ও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিশ্বে কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখার কারণে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য তিনি। তবে ২০২৬ সালের পুরস্কার শেষ পর্যন্ত…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au