এনসিটি ইজারা বাতিলের দাবি, প্রয়োজনে হরতালে যাওয়ার ঘোষণা জোটের
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে সোমবার (১২ অক্টোবর) বন্দর…
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনে বিশেষ একজন মানুষ আছেন, যার সঙ্গে পরিচয় ২০০৯ সালে। দীর্ঘ ১৭ বছর পরও মানুষটির একটি ছোট্ট বার্তা তার কাছে ভীষণ স্পেশাল। এবারের জন্মদিনের রাত ঠিক ১২টায় সেই মানুষটির এসএমএস পেয়ে আপ্লুত হয়েছেন অপু। কে সেই মানুষ, যাঁর একটি বার্তাই রঙিন করে দিল তার জন্মদিন?
আজ ১১ অক্টোবর অপু বিশ্বাসের জন্মদিন। এবার ৩৭ বছর পেরিয়ে ৩৮ বছরে পা দিয়েছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে ছেলে জয়কে পাশে নিয়ে কেক কেটেছেন এই অভিনেত্রী। তবে জন্মদিনের আনন্দে ছেলের সঙ্গে কাটানো মুহূর্তের পাশাপাশি বিশেষ একজনের শুভেচ্ছাবার্তাও হয়ে উঠেছে তাঁর কাছে স্মরণীয়।

রাত ১২টায় কেক কাটার সময় অপু বিশ্বাস ও ছেলে জয়। ছবি : নায়িকার ফেসবুক থেকে
এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, ২০০৯ সালে পরিচিত ওই ব্যক্তির পাঠানো এসএমএসটি তার কাছে ভীষণ বিশেষ। রাত ১২টায় পাওয়া ছোট্ট বার্তাটি জন্মদিনকে অনেক বেশি রঙিন করে দিয়েছে। তবে মানুষটির পরিচয় প্রকাশ করেননি তিনি। এ ছাড়া কাছের মানুষদের মধ্যরাতের ফোনকলও তার জন্মদিনের আনন্দ বাড়িয়ে দেয়।
অপুর জীবনে জন্মদিনের আনন্দ অবশ্য এখন আগের মতো নেই। ছেলে জয় আসার পর থেকে দিনটির অনুভূতি বদলে গেছে। আগে জয় তার কোলে থাকত, এখন পাশে বসে কেক কাটে। সন্তানের সঙ্গে কাটানো এই সময়কে জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে মনে করেন অভিনেত্রী।
জন্মদিনে নিজের অতীত নিয়েও কথা বলেছেন অপু। তার মতে, জীবনে যা ঘটেছে, সবকিছুই তাকে কিছু না কিছু শিখিয়েছে। পেছনের কোনো অধ্যায় নিয়ে হিসাব মেলানোর চেয়ে জীবন যেভাবে এগিয়ে যাচ্ছে, সেভাবেই সামনে এগিয়ে যেতে চান তিনি।

অপু বিশ্বাস ও ছেলে জয়। ছবি : নায়িকার ফেসবুক থেকে
ব্যক্তিজীবনের কঠিন সময়গুলোও অপুর কাছে এখন শিক্ষার অংশ। বিশেষ করে সন্তান জন্মের পর নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতা তাকে আবেগ নিয়ন্ত্রণ করতে, একা চলতে এবং নতুন করে জীবন গড়তে শিখিয়েছে।
অপু বিশ্বাস মনে করেন, জীবনে কোনো চাওয়া পূরণ না হলে সবকিছু শেষ হয়ে যায় না। প্রতিকূলতা মানুষকে আরও শক্ত ও পরিণত করে। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই এই উপলব্ধি হয়েছে তার। এখন নিজেকে আগের চেয়ে পরিপূর্ণ মনে করেন তিনি।
সাফল্যের সংজ্ঞা নিয়েও অপুর ভাবনা আলাদা। তার কাছে সাফল্য নিজের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেওয়া। গ্রামগঞ্জের মানুষও এখনো তাকে চিত্রনায়িকা হিসেবে মনে রেখেছেন—এমন অভিজ্ঞতা তাঁকে নিজের কাজের গুরুত্ব উপলব্ধি করায়।
মা হিসেবে ছেলে জয়কে ঘিরেও রয়েছে তার স্বপ্ন। সন্তানের মধ্যে নিজের ভালো দিকগুলো ধরে রাখতে চান তিনি। তবে জীবনের সব চাওয়া পূরণ হয়েছে, এমনটা মনে করেন না এই অভিনেত্রী। নিজের পরিচয়, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে এখনো ভাবছেন তিনি।
২০০৯ সালে পরিচিত সেই মানুষটি কে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। অনেকের মনে প্রশ্ন, তিনি কি চিত্রনায়ক শাকিব খান? অপু বিশ্বাস ও শাকিব খানের পরিচয়, দীর্ঘদিনের সম্পর্ক, বিয়ে-বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় ঘিরে তাদের নিয়ে আগ্রহ বরাবরই রয়েছে। তবে জন্মদিনের সেই বিশেষ বার্তাটি শাকিব খানের কাছ থেকেই এসেছে কি না, তা নিশ্চিত করেননি অপু।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au