বিশ্ব

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও

  • 4:51 pm - October 14, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও।ছবিঃ সংগৃহীত

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তাঁর ডান ফুসফুসের একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের পর ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিকান। ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার প্রকাশিত এক চিকিৎসা বুলেটিনে ভ্যাটিকান জানায়, পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি পরিচিত ধরন। অস্ত্রোপচারের সময় সংগ্রহ করা টিস্যু পরীক্ষার মাধ্যমে চিকিৎসকদের আগের সন্দেহের সত্যতা পাওয়া যায়। সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তাঁর ফুসফুসে ক্যানসারের বৃদ্ধি শনাক্ত হওয়ার পর মঙ্গলবার তাঁকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়।

পোপের প্রধান শল্যচিকিৎসক ডা. স্তেফানো মার্গারিতোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইজি কারবোন এক যৌথ বিবৃতিতে জানান, প্রায় ৯০ মিনিট ধরে অস্ত্রোপচার চলে। এতে কোনো জটিলতা দেখা দেয়নি। ক্যানসার আক্রান্ত টিস্যু অপসারণের লক্ষ্যে আধুনিক ভিডিও-সহায়তাপ্রযুক্তি ব্যবহার করে তাঁর ডান ফুসফুসের নিচের অংশ বা একটি লোব কেটে বাদ দেওয়া হয়েছে।

তবে পোপের ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ এবং মেডস্টার জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালের রক্তরোগ ও ক্যানসার চিকিৎসা বিভাগের প্রধান ডা. স্টিফেন লিউ জানান, রোগের পর্যায় নির্ধারণ চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যানসার লসিকাগ্রন্থিতে ছড়িয়ে না পড়লে অস্ত্রোপচারের মাধ্যমেই রোগটি নিরাময় সম্ভব হতে পারে। তবে ক্যানসার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়লে চিকিৎসা আরও জটিল হয়ে উঠতে পারে।

চিকিৎসা বুলেটিনে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর পোপের স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে এসেছে। তিনি বর্তমানে হাসপাতালের কক্ষে বিশ্রাম নিচ্ছেন। ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, তাঁকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। এ ছাড়া আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর পূর্বনির্ধারিত সব জনসমাবেশ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার ভ্যাটিকান থেকে জেমেলি হাসপাতালে যাওয়ার সময় একটি কালো রঙের গাড়ির ভেতর থেকে পোপকে হাত নাড়তে দেখা যায়। হাসপাতালে পৌঁছে তিনি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন এবং শুভাকাঙ্ক্ষীদের অভিবাদনের জবাব দেন।

২০২৫ সালের মে মাসে পোপ নির্বাচিত হন লিও। তাঁর জন্ম ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে, রবার্ট প্রিভোস্ট নামে। পোপ হওয়ার আগে তিনি দীর্ঘদিন পেরুতে মিশনারি ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। টেনিসসহ বিভিন্ন খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ রয়েছে। তিনি ধূমপান করেন না এবং সম্প্রতি তাঁর বড় কোনো স্বাস্থ্যগত জটিলতার খবরও প্রকাশ্যে আসেনি।

তাঁর পূর্বসূরি পোপ ফ্রান্সিস একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। পোপ লিওর বর্তমান শারীরিক অবস্থা এবং ক্যানসারের পর্যায় সম্পর্কে পরবর্তী চিকিৎসা প্রতিবেদনে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

সূত্র: রয়টার্স।

এই শাখার আরও খবর

মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল সৌদি সুপ্রিম কোর্টের

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক আনোজান শিবরাজের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কা…

আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতা সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা কে এই কিশোরীলাল রায় চৌধুরী?

নিজের পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষাকেন্দ্রের বিকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জড়িয়ে আছে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়…

বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি বান্দরবানের তিন কিশোরী, সন্ধানের অপেক্ষায় স্বজনেরা

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। গত রোববার সকালে বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে…

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশের পদক্ষেপ প্রত্যাশা করছে ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন,…

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শিকার’ হিসেবে পাঠানো হয় বাংলাদেশিদের, প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭

নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে। সেখানে মাত্র ২১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au