বিশ্ব

নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও বার্ট্রান্ড রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি প্রকাশ

  • 8:26 pm - October 14, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল। ছবি: সংগৃহীত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের মধ্যে আদান-প্রদান হওয়া ১১৪ বছরের পুরোনো একটি ঐতিহাসিক চিঠি প্রকাশ করেছে নোবেল পুরস্কারের অফিশিয়াল ফেসবুক পেজ।

১৯১২ সালের ১৩ অক্টোবর লেখা চিঠিটি কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি লাইব্রেরিতে সংরক্ষিত বার্ট্রান্ড রাসেল আর্কাইভ থেকে সংগৃহীত। চিঠিতে রাসেলের ‘দ্য এসেন্স অব রিলিজিয়ন’ প্রবন্ধ পাঠের অভিজ্ঞতা তুলে ধরেন রবীন্দ্রনাথ। পাশাপাশি উপনিষদের একটি শ্লোকের উল্লেখ করে ধর্ম, দর্শন ও মানুষের অসীম সত্তা নিয়ে নিজের উপলব্ধি প্রকাশ করেন তিনি।

নোবেল পুরস্কারের ফেসবুক পেজে চিঠিটির ছবি প্রকাশ করে ক্যাপশনে বলা হয়, সাহিত্যে নোবেলজয়ী বার্ট্রান্ড রাসেল ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যকার ১১৪ বছরের পুরোনো এই চিঠিপত্রের দিকে নজর দিতে।

চিঠিতে রবীন্দ্রনাথ উল্লেখ করেন, রাসেলের প্রবন্ধটি পড়ে তাঁর উপনিষদের একটি শ্লোকের কথা মনে পড়েছে। প্রাচীন সংস্কৃতে রচিত উপনিষদ হিন্দু ধর্মীয় ও দার্শনিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

চিঠিতে রবীন্দ্রনাথ উল্লেখ করেন, রাসেলের প্রবন্ধটি পড়ে তাঁর উপনিষদের একটি শ্লোকের কথা মনে পড়েছে। ছবি: সংগৃহীত

চিঠিতে রবীন্দ্রনাথ রোমান হরফে সংস্কৃত শ্লোকটি উদ্ধৃত করার পাশাপাশি এর ইংরেজি অনুবাদ ও দার্শনিক ব্যাখ্যাও তুলে ধরেন। তাঁর বক্তব্যের মূল কথা ছিল, মানুষ যখন নিজের সীমাবদ্ধ সত্তার গণ্ডি অতিক্রম করে অসীমের সঙ্গে একাত্ম হওয়ার আনন্দ অনুভব করতে পারে, তখনই সে জাগতিক নানা ভয় থেকে মুক্তির পথ খুঁজে পায়।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯১২ সালে ইংল্যান্ড সফরের সময় রবীন্দ্রনাথের সঙ্গে বার্ট্রান্ড রাসেলের ব্যক্তিগত সাক্ষাৎ হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে চিন্তা ও দর্শনভিত্তিক যোগাযোগের নিদর্শন হিসেবে এই চিঠি বিশেষ গুরুত্ব বহন করে।

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনিই ছিলেন ইউরোপের বাইরে জন্মগ্রহণকারী প্রথম নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী। অন্যদিকে, বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।

দুই নোবেলজয়ীর মধ্যকার এই চিঠি তাঁদের সময়ের বৌদ্ধিক যোগাযোগ, ধর্মীয় দর্শন ও মানবজীবন সম্পর্কে চিন্তাভাবনার একটি ঐতিহাসিক দলিল। নোবেল পুরস্কারের সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রকাশের ফলে তাঁদের চিন্তাজগতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আবারও আলোচনায় এসেছে।

এই শাখার আরও খবর

মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল সৌদি সুপ্রিম কোর্টের

ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য করার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কার নাগরিক আনোজান শিবরাজের সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কা…

আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন নেতা সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আব্দুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া…

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা কে এই কিশোরীলাল রায় চৌধুরী?

নিজের পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষাকেন্দ্রের বিকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জড়িয়ে আছে বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়…

বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি বান্দরবানের তিন কিশোরী, সন্ধানের অপেক্ষায় স্বজনেরা

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। গত রোববার সকালে বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে…

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে বাংলাদেশের পদক্ষেপ প্রত্যাশা করছে ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে বলে আশা প্রকাশ করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন,…

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শিকার’ হিসেবে পাঠানো হয় বাংলাদেশিদের, প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭

নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে। সেখানে মাত্র ২১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au