মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্যাপিত…
নেত্রকোনার পূর্বধলায় দোকানে কাজ করা এক শিশুকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলালকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুলাল পূর্বধলা উপজেলার একটি মাদ্রাসার পরিচালক। পাশাপাশি তার একটি ফার্মেসি রয়েছে, যেখানে কাজ করত ভুক্তভোগী শিশুটি।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেন, ঘটনার দিন রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে তার সন্তান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দুলাল শিশুটিকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যদের কাছে যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা জানায় সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au