বাংলাদেশ

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

  • 11:39 pm - October 24, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুক্রবার রাতে তোলা। ছবি: সংগৃহীত

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া বাসার আলমারিতে। সেখানে ছিল তাঁর স্ত্রীর আট ভরি স্বর্ণালংকারও। দুর্গাপূজা উদ্‌যাপন করতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। ছয় দিন পর বাসায় ফিরে দেখেন, ঘরের জিনিসপত্র তছনছ, আলমারি ভাঙা। টাকা ও স্বর্ণালংকার কিছুই নেই।

নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে পরিবার নিয়ে বাসায় ফিরে চুরির বিষয়টি জানতে পারেন সুখন। এ ঘটনায় ওই রাতেই নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

সুখন চৌধুরী নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে। স্ত্রী-সন্তান নিয়ে গত পাঁচ বছর ধরে ওই ফ্ল্যাটে বসবাস করছেন তিনি।

সুখন চৌধুরী প্রথম আলোকে বলেন, একটি ডাইং কারখানা করার জন্য গ্রামের জমি বিক্রি করে ৫০ লাখ টাকা বাসায় রেখেছিলেন। কারখানা কেনার কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। আলমারিতে তাঁর স্ত্রীর স্বর্ণালংকারও রাখা ছিল। পরিবারের কেউ বাসায় না থাকায় গত ছয় দিনের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা এসব চুরি করে নিয়ে গেছে।

নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার এই ফ্ল্যাটের আলমারি ভেঙে ৫০ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরে। শুক্রবার রাতে তোলা। ছবি: সংগৃহীত

ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সুখন বলেন, ‘একটা ডাইং করার সারা জীবনের স্বপ্নটা চোরেরা চুরি করে নিয়ে গেছে।’

সুখনের স্ত্রী পূরবী পণ্ডিত জানান, দুর্গাপূজা উপলক্ষে গত রোববার দুপুরে বাসায় তালা দিয়ে তাঁরা গ্রামের বাড়িতে যান। শুক্রবার রাত আটটার দিকে নরসিংদীর বাসায় ফিরে দেখেন, চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খোলা যাচ্ছে না। তালা কাটার পরও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। পরে বাসার পেছনে গিয়ে দেখতে পান, জানালার গ্রিল কাটা।

এরপর স্থানীয় লোকজনের সহায়তায় জানালার গ্রিল দিয়ে ভেতরে প্রবেশ করেন সুখন। তিনি ফ্ল্যাটের দরজা খুলে দিলে পরিবারের সদস্যরা ঘরে ঢোকেন। তখন দেখা যায়, আসবাবপত্র ও জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আলমারি ভাঙা। আলমারিতে রাখা আট ভরি স্বর্ণালংকার ও কারখানা কেনার জন্য জমানো ৫০ লাখ টাকা পাওয়া যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটে চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au