ইরানে আজকেই হামলার হুমকি ট্রাম্পের, রিয়াদে ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি
ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি বলেছেন, রোববারই ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। তবে…
দীর্ঘ আট মাসের গোলখরা কাটিয়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। গোল করার পর সমর্থকদের কাছে আগের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। একই সঙ্গে স্বীকার করেছেন, তাঁর জায়গায় সমর্থকেরা থাকলেও তাঁরা রাগ করতেন।
শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচের একমাত্র গোলটি করেন আলভারেজ। স্প্যানিশ লা লিগায় আট মাস পর গোলের দেখা পেলেন এই আর্জেন্টাইন তারকা। পাশাপাশি ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবার নিজেদের মাঠে লিগের ম্যাচে গোল করলেন তিনি। এর আগে গত সপ্তাহে জার্মানির ক্লাব স্টুটগার্টের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও গোল করেছিলেন আলভারেজ।
সবশেষ দলবদলের মৌসুমে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশের ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছিলেন আলভারেজ। তবে তাঁর সেই ইচ্ছা পূরণ হয়নি। আতলেতিকো মাদ্রিদেই থেকে যাওয়ার পর সমর্থকদের একাংশের অসন্তোষের মুখে পড়েন ২০২২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। এরপর থেকেই সমর্থকদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।
নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে গোল করার পর আগের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন আলভারেজ। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমার কথার জন্য আমাদের ভক্তদের কাছে ক্ষমা চাই। কথা বলার ধরন এবং মন্তব্য করার সময় আমার ভুল হয়েছিল। আমি তাঁদের রাগ বুঝতে পারি। তাঁদের জায়গায় থাকলে আমিও রাগ করতাম, বিশেষ করে তাঁরা যেভাবে প্রতিনিয়ত আমাকে সমর্থন দিয়েছেন, তা বিবেচনা করলে।”
চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া আলভারেজ আরও বলেন, গত কয়েক সপ্তাহে তিনি সমর্থকদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছেন। এখন তাঁর মূল লক্ষ্য নিজের খেলার উন্নতি করা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দলের পাশে থাকা।
আলভারেজ বলেন, “এই সময়ে তাঁরা আমার পাশে ছিলেন। এখন কঠোর পরিশ্রম করার সময় এসেছে। কারণ, আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে।”
দীর্ঘ গোলখরা কাটিয়ে পরপর দুই ম্যাচে গোল পাওয়ায় আলভারেজের আত্মবিশ্বাস বাড়বে বলে আশা করছেন আতলেতিকো মাদ্রিদের সমর্থকেরা। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে তাঁদের আস্থা ফিরিয়ে আনাও এখন আর্জেন্টাইন তারকার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au