বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় নারী-শিশুসহ ৫ যাত্রী নিহত

  • 9:27 pm - October 27, 2026
  • পঠিত হয়েছে:৩৯ বার
গাড়িচাপায় ৫ যাত্রী নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের ওপর লরি উঠে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল। এ সময় কয়েকজন যাত্রী সড়কের পাশে বসে ও দাঁড়িয়ে ছিলেন। তখন ঢাকামুখী একটি লরি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ডিউটি অফিসার এসআই মো. নজরুল বলেন, বাসটির চাকা পাংচার হয়ে থাকতে পারে। সেটি মেরামতের সময় যাত্রীরা সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় লরিটি তাঁদের চাপা দেয়।

নিহত শিশুর নাম রাকিব। তার বয়স আট বছর। সে নেত্রকোণার মদন উপজেলার সীবাশ্রম এলাকার আজহারুলের ছেলে। নিহত চার নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন রাকিবের বাবা ৪২ বছর বয়সী আজহারুল ও মা ৪০ বছর বয়সী ফাতেমা। এ ছাড়া একই উপজেলার বড়কান্দা এলাকার ৫০ বছর বয়সী আবুল হোসেন এবং আরও একজন আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে একজন নারী ও একজন শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের ফায়ার ফাইটার মো. আরিফুল ইসলাম জানান, কিশোরগঞ্জগামী শাপলা পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। এ সময় একটি লরি এসে যাত্রীদের চাপা দেয়।

দুর্ঘটনার পর লরিটি আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন এসআই মো. নজরুল।

এই শাখার আরও খবর

চীনে এমবাপেকে ঘিরে বিতর্ক, স্পনসর হারানোর শঙ্কা

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পরও ব্যক্তিগত অর্জনে হতাশা নিয়ে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে মাঠের বাইরের এক বিতর্কে এবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে…

জাতীয় গ্রিড পুনরুদ্ধারের কাজ শেষ, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ

জাতীয় গ্রিডের রিস্টোরেশন বা পুনরুদ্ধারের কাজ পুরোপুরি শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ কাজ সম্পন্ন হয়। বর্তমানে গ্রিডের সব সঞ্চালন লাইন ও উপকেন্দ্র চালু…

বেন ক্যারলকে ‘ভীতু’ বলল লিবারেল, উইলসনকে কটাক্ষ ওয়ান নেশনের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন নির্বাচন সামনে রেখে নেতাদের টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ওয়ান নেশন পার্টির নেতাকে বিতর্কে রাখার…

সিডনিতে বাড়িতে আগুন, ৮৮ বছর বয়সী নারীকে উদ্ধার প্রতিবেশীর, মুখোশধারী ব্যক্তিকে খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনিতে সন্দেহজনক অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় তলার বারান্দায় আটকে পড়া ৮৮ বছর বয়সী এক নারীকে পুলিশ ও এক প্রতিবেশী মিলে উদ্ধার করেছেন। আগুন লাগানোর ঘটনায়…

‘নিম্ন আয়ের মানুষের জন্য খেয়ে-পড়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে’

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজিই কেজিপ্রতি ৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায়…

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

টেনিস কোর্টে একাধিক সাফল্যের পর এবার ক্রীড়া প্রশাসনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। সর্বভারতীয় টেনিস সংস্থার বিশেষ ক্রীড়াব্যক্তিত্ব প্রতিনিধি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au