খেলা

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়াল মেসিরা

  • 2:20 pm - October 29, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাতির ম্যাচ ৬০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য সমতায়। ছবি: সংগৃহীত

ম্যাচের শেষ ১০ মিনিটে হলো তিনটি গোল। শেষ মুহূর্তের গোলে হার এড়াল লিওনেল মেসির ইন্টার মায়ামি। বৃহস্পতিবার এফসি সিনসিনাতির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি। ম্যাচের ৬১ মিনিটে এগিয়ে গিয়েও শেষ দিকে দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল মায়ামি। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে এক পয়েন্ট এনে দেন রিকুয়েলমে ফিলিপ্পি।

৬১ মিনিটে ম্যাচের ডেডলক ভেঙে মায়ামিকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। ছবি: সংগৃহীত

ম্যাচের প্রথম ৬০ মিনিট ছিল গোলশূন্য। এরপর ৬১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ৮০ মিনিটে কেনজি এমবোমা ডেমের গোলে সমতায় ফেরে সিনসিনাতি। ছয় মিনিট পর স্যামুয়েল গিডির গোলে এগিয়েও যায় স্বাগতিক দল।

ম্যাচের শেষ দিকে যখন মায়ামির হার প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই নাটকীয় সমতাসূচক গোলটি আসে। ৯০ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান রিকুয়েলমে ফিলিপ্পি। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের প্রথম গোলেই দলকে হার থেকে বাঁচান এই খেলোয়াড়।

স্পেনে রাজপরিবারের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণের পর এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। এর আগে ভ্রমণক্লান্তির কারণে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা। ওই ম্যাচে মেসির দল ২-০ গোলে হেরেছিল। সিনসিনাতির বিপক্ষেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি তিনি।

এই ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা মায়ামির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড। তাদের পয়েন্ট ৫৮। দুই দলেরই হাতে রয়েছে আরও দুটি করে ম্যাচ।

পরবর্তী ম্যাচে নিউ ইংল্যান্ডের মাঠে খেলতে যাবে মেসির দল। ম্যাচটি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় বাছাই হিসেবে অবস্থান নির্ধারণের পাশাপাশি এমএলএস কাপের প্লে-অফে দ্বিতীয় বাছাই পাওয়ার লড়াইয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই শাখার আরও খবর

‘ধাক্কাটি ছিল ভয়াবহ, বগিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’

স্পেনে ট্রেন দুর্ঘটনার ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রী ও সাংবাদিক রবার্তো গোমেজ। তাঁর ভাষায়, সংঘর্ষের ধাক্কা ছিল এতটাই তীব্র যে একটি বগি পুরোপুরি…

তদন্তের আগেই দোষারোপ, সংবাদমাধ্যমে প্রচার ও ফেসবুকে উস্কানি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে স্থানীয়দের বিক্ষোভের মুখে কৃপেশ রায় (৪০) নামের এক যুবককে…

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা সেই তাওসিফ সৌরির মরাদেহ উদ্ধার

ওটিএন বাংলা রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও গোপনে ধারণ করা তাহসিফ সৌরি নামে এক সাবেক সামরিক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত…

“আকাশ আমার ছাদ, মাটি আমার ঘর”: শেখ হাসিনার সাক্ষাৎকারে এক নেত্রীর বেদনা, বাংলাদেশের ইতিহাস ও প্রত্যাবর্তনের অঙ্গীকার

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মুহূর্ত আছে, যেগুলোকে শুধু রাজনীতির ভাষায় ব্যাখ্যা করা যায় না। সেখানে ইতিহাস এসে মিশে যায় ব্যক্তিগত স্মৃতির সঙ্গে, রাষ্ট্রের উত্থান-পতনের সঙ্গে…

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, আজ মধ্যরাত থেকেই নদীতে নামবেন জেলেরা

ওটিএন বাংলা রিপোর্ট : মা ইলিশ সংরক্ষণ, জাটকা রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে সারাদেশের নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ ২৯ অক্টোবর মধ্যরাতে। নিষেধাজ্ঞা…

‘ক্রসফায়ার’ মন্তব্যের জেরে আইজিপিকে সরানোর গুঞ্জন, আলোচনায় পাঁচ কর্মকর্তা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের গুঞ্জন ছড়িয়েছে। এ ঘটনায় রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au