অস্ট্রেলিয়া

গোল্ড কোস্টে সংগীত উৎসবে গ্র্যান্ডস্ট্যান্ড ধস, হাসপাতালে চারজন

  • 11:36 pm - November 01, 2026
  • পঠিত হয়েছে:৫৪ বার
রোববার কুলাঙ্গাট্টায় রেড হট সামার ট্যুরের অনুষ্ঠানে এ দুর্ঘটনার পর চারজনকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সংগীত উৎসবে শত শত দর্শকের বসার জন্য তৈরি গ্র্যান্ডস্ট্যান্ড ধসে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে স্থাপিত চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন আরও ২২ জন।

রোববার বিকেল ৩টার কিছু আগে কুলাঙ্গাট্টায় রেড হট সামার ট্যুরের একটি পরিবেশনার সময় বালুর ওপর স্থাপিত গ্র্যান্ডস্ট্যান্ডটি হঠাৎ ধসে পড়ে। সে সময় মঞ্চে পারফর্ম করছিল ব্যান্ড বুম ক্র্যাশ অপেরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার পরপরই ব্যান্ডটি তাদের পরিবেশনা বন্ধ করে দেয়। একই সঙ্গে মাইক্রোফোনে ঘোষণা দিয়ে আহত ব্যক্তিদের চিকিৎসায় সহায়তার আহ্বান জানানো হয়।

আহত চারজনের মধ্যে একজন নারীর কলারবোনে, আরেকজনের গোড়ালিতে এবং দুজন পুরুষের পিঠে আঘাত লেগেছে।

কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিসের জ্যেষ্ঠ অপারেশনস সুপারভাইজার গ্যাভিন ফুলার বলেন, বেশির ভাগ মানুষের শরীরে ছিল কালশিটে ও কেটে যাওয়ার ক্ষত। ঘটনার আকস্মিকতায় অনেকে মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন।

তিনি বলেন, ‘সৌভাগ্য যে আরও গুরুতর আঘাত লাগেনি এবং আহতের সংখ্যা বেশি হয়নি।’

দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর আবারও শুরু হয় উৎসবের আয়োজন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দর্শকদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছে আয়োজকেরা।

ঘটনাটি তদন্তের জন্য কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

অভিযোগ জানাতে থানায় গিয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নারীর

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে…

সৌদিতে গলাটিপে হত্যার পর মরুভূমিতে বালুচাপা, অবশেষে জসিমের মরদেহ এলো দেশে

ওটিএন বাংলা রিপোর্ট : পরিবারের মুখে হাসি ফোটাতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন চাঁদপুরের জসিম উদ্দিন। স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে স্ত্রী ও তিন মেয়ের ভবিষ্যৎ…

তাহসিফের বান্ধবী দিশা গ্রেপ্তারের পর রিমান্ডে, কে এই রহস্যময়ী তরুণী?

ওটিএন বাংলা রিপোর্ট :  বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার আলোচনায় এসেছেন ১৯…

পার্থে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু, হাসপাতালে আরও দুজন

অস্ট্রেলিয়ার পার্থের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ বছর বয়সী দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই কিশোর। তাদের হাসপাতালে ভর্তি করা…

আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১ নভেম্বর) সকালে…

আদালত অবমাননার অভিযোগে ৪ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে হবে ব্যারিস্টার ফুয়াদকে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অর্থ লেনদেনের অভিযোগসংবলিত মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন ট্রাইব্যুনাল।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au