বিশ্ব

আসামে পুলিশের অভিযানে তৃতীয় লিঙ্গের ২২ জন গ্রেপ্তার

  • 6:38 pm - November 14, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
ভারতে পুলিশের অভিযানে তৃতীয় লিঙ্গের ২২ জন গ্রেপ্তার।ছবিঃএনডিটিভি

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে তৃতীয় লিঙ্গের ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বিভিন্ন সড়কের মোড় ও জনসমাগমস্থলে চাঁদাবাজি, অপরাধের হুমকি এবং অশালীন আচরণের অভিযোগে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সাংবাদিকদের অভিযানের বিষয়টি জানান গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার অঙ্কুর জৈন। তিনি বলেন, শহরের তিনটি জেলার উপপুলিশ কমিশনারদের অধীনে গঠিত পৃথক পুলিশ দল এ অভিযান পরিচালনা করে।

অঙ্কুর জৈন জানান, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করেই অভিযান চালানো হয়েছে। তাঁর ভাষ্য, কারও লিঙ্গপরিচয় যা-ই হোক না কেন, অপরাধ করলে তাঁকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় পুলিশ সব ধরনের নিয়ম ও নির্দেশনা মেনে চলেছে। তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তের জন্য আলাদা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের তৃতীয় লিঙ্গের পুরুষ নাকি নারী হিসেবে পরিচয় দেন, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।

অভিযানে গ্রেপ্তার ২২ জনকে পরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কিছু ব্যক্তি মিথ্যা পরিচয়ে নিজেদের তৃতীয় লিঙ্গের বলে দাবি করছেন, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অঙ্কুর জৈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নির্ধারিত কমিটির দেওয়া সনদ দেখাতে বলা হয়েছে। তাঁদের পরিচয়পত্র ও সনদ যাচাই করা হবে। এসব নথির সত্যতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশের দাবি, প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা মেনেই পুরো অভিযান পরিচালনা করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…

৭১-এর প্রতিরোধ: মুক্তিযুদ্ধের চেতনায় গ্যালারিতে বাংলাদেশের বিশাল টিফো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির সংগ্রামী ইতিহাস তুলে ধরে ব্যতিক্রমী টিফো প্রদর্শন করেছেন…

শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন জটিলতা তৈরি হচ্ছে?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে। ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত…

‘কিলার পাপ্পু’র নামে চাঁদা দাবি, না পেয়ে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে একটি ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা…

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনে সেনাসমাবেশ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার, বহু হতাহতের দাবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের জ্বালানি অবকাঠামো ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি…

পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় কাঁদছেন অসহায় এক নারী

ওটিএন বাংলা ডেস্ক :  টানা পাঁচ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au