টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন-ভাঙচুর, সড়ক অবরোধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়সহ ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শুরু হওয়া এসব…
ওটিএন বাংলা ডেস্ক :
টানা পাঁচ দিন ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত কিংবা বাংলাদেশ—কোনো দেশই তাঁকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হচ্ছে না।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে খোলা আকাশের নিচে কাটছে তাঁর দিনরাত। তীব্র রোদ ও রাতের কুয়াশায় মানবিক সংকটে পড়েছেন পরিচয়হীন এই নারী।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত তাঁকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, কখনো বাংলাদেশের দিকে, কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন তিনি।
কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দিকেই যেতে পারছেন না। ফলে পাঁচ দিন ধরে সীমান্তের মাঝখানেই অবস্থান করতে হচ্ছে তাঁকে।
স্থানীয়দের জানান, গত মঙ্গলবার সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় তাঁকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা যায়, আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে বাধা দেন। পরে তাঁকে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়।
জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এরপর থেকেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে অবস্থান করছেন তিনি। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যে তাঁকে কান্নাকাটি করতে এবং এদিক-সেদিক যাওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে।
এ বিষয়ে জানতে শনিবার দুপুরে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au