বিশ্ব

পাকিস্তানে সরকারি গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

  • 5:26 pm - July 03, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় একটি সরকারি গাড়িতে ভয়াবহ বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) প্রদেশের উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলায় টার্গেট করা হয়েছিল সহকারী কমিশনারের সরকারি গাড়িকে। বিস্ফোরণে নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব–ইন্সপেক্টর নূর হাকিম এবং কনস্টেবল রশিদসহ মোট চারজন সরকারি কর্মকর্তা।

এই হামলায় আরও অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এই শাখার আরও খবর

‘পুশ-ইন’ নিয়ে কি ঘটছে ভারত-বাংলাদেশ সীমান্তে? সমাধান কি?

মেলবোর্ন, ১৮ জুন- ২০২৬ সালের মধ্যভাগে এসে বাংলাদেশ-ভারত সীমান্তে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল নিরাপত্তা এবং মানবিক সংকটের সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক…

উগ্রবাদের ছায়া ও প্রতিবেশীর নিরাপত্তা: বাংলাদেশের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পথ 

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। কিন্তু বিগত দুই দশকে…

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন ইংল্যান্ডের কেইন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বকাপের ‘এল’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করে একাধিক রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক…

প্রতিবেশীর সেতুবন্ধন: রাষ্ট্রদূত নিয়োগ ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ১৮ জুন- ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর ৪নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠানোর আগে গ্রহীতা রাষ্ট্রের “অ্যাগ্রিমঁ” বা গ্রহণযোগ্যতার সম্মতি গ্রহণ করে।…

সেকেন্দার হাজির আমবাগানে পড়ে ছিল রুপালি রাণীর মরদেহ

মেলবোর্ন, ১৮ জুন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে…

প্রবাসীদের জন্য কাতারের কড়া নির্দেশনা, সময়মতো দেশ না ছাড়লে জরিমানা

মেলবোর্ন, ১৮ জুন- কাতারে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (আকামা) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রবাসীর আকামা বাতিল হওয়ার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au