বিশ্ব

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

  • 2:24 pm - July 04, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মেলবোর্ন, ০৪ ‍জুলাই— আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর পর এবার তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে তালেবান সরকারের প্রতি সমর্থনের বার্তা দিলো মস্কো।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আফগানিস্তানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে তালেবান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে চায় রাশিয়া।

বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি, আফগান সরকারের স্বীকৃতি আমাদের পারস্পরিক সহযোগিতায় গতি আনবে।

তালেবান সরকারের পক্ষ থেকেও এ পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠকের দৃশ্য দেখা যায়।

মুত্তাকি বলেন, ‘এই সাহসী সিদ্ধান্ত অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হবে।’ তিনি আরও বলেন, ‘স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, আর রাশিয়া সবার আগে এই পথে হাঁটলো।’

এর আগে, ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। এরপর থেকে বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে কূটনৈতিক পর্যায়ে কিছু দেশের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম চলছিল।

রাশিয়ার এই স্বীকৃতির মাধ্যমে প্রথমবারের মতো তালেবান সরকার আন্তর্জাতিক অঙ্গনে আনুষ্ঠানিক বৈধতা পেল। বিশ্লেষকদের মতে— এটি আফগানিস্তানের রাজনৈতিক ভবিষ্যতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au