সর্বশেষ

পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টা পর রুশ মন্ত্রীর ‘আত্মহত্যা’

  • 7:17 am - July 08, 2025
  • পঠিত হয়েছে:২০২ বার
রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িত। ছবিঃ ইপিএ

মেলবোর্ন, ৮ জুলাই-

রাশিয়ার সাবেক যোগাযোগমন্ত্রী রোমান স্তারোভোয়িতের (৫৩) মরদেহ রাজধানী মস্কোর ওদিন্তোসোভো এলাকায় নিজ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এবং দেশটির তদন্ত কর্তৃপক্ষ প্রাথমিকভাবে একে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছে।

ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রিতে স্তারোভোয়িতকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন। গত বছরের মে মাস থেকে তিনি যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এর আগে রাশিয়া–ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন, যে অঞ্চলটিতে সম্প্রতি তীব্র লড়াই ও কিছু অংশ ইউক্রেনের দখলে চলে যাওয়ার খবর পাওয়া গেছে।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির বিবৃতিতে জানানো হয়, স্তারোভোয়িতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে তদন্ত চলছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোও এটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছে।

রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বরখাস্তের পেছনে কুরস্ক অঞ্চলে সীমান্ত সুরক্ষার তহবিল তছরুপ এবং দুর্নীতির একটি সম্ভাব্য মামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, বরখাস্তের সিদ্ধান্তের সঙ্গে ‘আস্থাহীনতার’ সম্পর্ক নেই। বরখাস্তের পর পুতিন নতুন ভারপ্রাপ্ত যোগাযোগমন্ত্রী হিসেবে উপমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে দায়িত্ব দিয়েছেন এবং তাঁর সঙ্গে বৈঠকও করেছেন।

রোমান স্তারোভোয়িতের মৃত্যুর ঘটনায় রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সুত্রঃ দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au