সর্বশেষ

মাশরুম হত্যাকাণ্ড: রায়ের পর নিহতদের পরিবারের প্রতি সমর্থন জানাল কোরুমবুরা ব্যাপটিস্ট চার্চ

  • 8:46 pm - July 08, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
নিহত তিন ব্যক্তি ও চার্চের নোটিশ বোর্ডে আবেগঘন বার্তা; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ৮ জুলাই-

অস্ট্রেলিয়ার ভয়াবহ ‘মাশরুম হত্যা’ মামলায় তিনজনকে হত্যার দায়ে এরিন প্যাটারসনের দোষী সাব্যস্ত হওয়ার পর নিহতদের চার্চ থেকে একটি আবেগঘন বার্তা প্রকাশ করা হয়েছে।

ডন প্যাটারসন (৭০), গেইল প্যাটারসন (৭০) ও হিদার উইলকিনসন (৬৬) দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে যে কোরুমবুরা ব্যাপটিস্ট চার্চ-এর সদস্য ছিলেন, সেই চার্চের লিডারশিপ টিম আজ চার্চের বাইরে একটি নোটিশ বোর্ডে এই বার্তা টাঙিয়ে দেয়।

বার্তায় বলা হয়েছে, “হিদার, ডন এবং গেইল—তাদের আমরা সবাই খুব মিস করি, যে যত অল্প বা বেশি সময়ই তাদের সঙ্গে বন্ধুত্বে যুক্ত থাকুক না কেন। তারা ছিলেন বিশেষ মানুষ, যারা ঈশ্বরকে ভালোবাসতেন এবং অন্যদের উপকার করতে পছন্দ করতেন।”

বার্তায় আরও যোগ করা হয়েছে, “এটি দীর্ঘ একটি যাত্রা ছিল এবং আমরা এই কঠিন সময়ে ভালোবাসা দিয়ে ইয়ান, সায়মন ও উইলকিনসন ও প্যাটারসন পরিবারের সবাইকে সমর্থন জানিয়ে যাচ্ছি।”

চার্চ থেকে ধন্যবাদ জানানো হয়েছে স্থানীয় সম্প্রদায়, ভিক্টোরিয়ার ব্যাপটিস্ট ইউনিয়ন, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থনা ও সহানুভূতি প্রকাশ করা মানুষ ও চার্চগুলোকেও। বার্তায় চার্চের পাদ্রি ইয়ানের একটি বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “জীবন কঠিন হতে পারে, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন।”

পরিবারগুলো তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে এবং চার্চ পরিবারের গোপনীয়তাও সম্মান করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর জুলাইয়ে এরিন প্যাটারসন মরণঘাতী ডেথ ক্যাপ মাশরুম দিয়ে রান্না করা ‘বিফ ওয়েলিংটন’ খাইয়ে এই তিনজনকে হত্যা করেন। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান আরেক ভোজে উপস্থিত ইয়ান উইলকিনসন।

৫০ বছর বয়সী এরিন প্যাটারসনকে এই মামলায় গতকাল তিনটি হত্যাকাণ্ড এবং ইয়ান উইলকিনসনকে হত্যাচেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে জুরি বোর্ড। ১১ সপ্তাহের দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর বিচারক যখন জুরিদের সাতদিনের চিন্তাভাবনার পরে এই রায় ঘোষণা করেন, তখন তা অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মরওয়েল শহরে আলোচিত হয়ে ওঠে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে চার্চের পক্ষ থেকে বলা হয়েছে, “তারা ছিলেন এমন মানুষ, যারা ঈশ্বরকে ভালোবাসতেন এবং অন্যকে আশীর্বাদ করতে ভালোবাসতেন—তাদের শূন্যতা আমাদের জীবনে অপূরণীয়।”

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au