বিশ্ব

গুজরাটে হঠাৎ ধসে পড়ল সেতু, নিহত ৯

  • 8:22 pm - July 09, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
মহিসাগর নদীর ওপর অবস্থিত এই সেতুটি পাদরা-মুজপুর সড়কের অংশ। ছবিঃ টাইমস অব ইন্ডিয়া

মেলবোর্ন, ৯ জুলাই-

গুজরাটের বড়োদরা জেলার গাম্ভীরা সেতুর একটি অংশ বুধবার সকালে হঠাৎ ধসে পড়লে অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং ৬ জন আহত হয়েছেন। মহিসাগর নদীর ওপর অবস্থিত এই সেতুটি পাদরা-মুজপুর সড়কের অংশ, যা মধ্য গুজরাট ও সৌরাষ্ট্র অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। স্থানীয় গণমাধ্যমের কিছু খবরে মৃতের সংখ্যা ১০ জন বলেও উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাটি বড়োদরা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ঘটেছে, যা সৌরাষ্ট্রমুখী যান চলাচলের জন্য একটি অত্যন্ত ব্যস্ত রুট।

বড়োদরা জেলার গ্রামীণ পুলিশ সুপার রোহন আনন্দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জেলার সংসদ সদস্য মিতেশ প্যাটেল জানিয়েছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, উদ্ধার কাজ এখনও চলমান রয়েছে এবং বড়োদরা ও আনন্দ দুই জেলার প্রশাসনিক কর্মকর্তারা সমন্বিতভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সেতুর অংশ ধসে পড়ার সময় একটি ট্রাক, একটি ভ্যান এবং একটি প্রাইভেট কার নদীর মধ্যে পড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাটি সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ ঘটে। স্থানীয় বাসিন্দারা প্রথমেই ঘটনাস্থলে পৌঁছে গিয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করেন এবং জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেন। পরে পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, সেতুর একটি অংশ আচমকা ভেঙে পড়ায় যে তিনটি গাড়ি তখন সেতু পার হচ্ছিল, সেগুলো সরাসরি মহিসাগর নদীতে পড়ে যায়। তিনি বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত ১০ জনকে নদী থেকে উদ্ধার করেছি।’’

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি বলেছেন, ‘‘গুজরাটের বড়োদরা জেলায় সেতু ধসে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’’ নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানান, ‘‘সম্মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি তার বিদেশ সফরের মাঝেই আমাকে ফোন করে গাম্ভীরা সেতুর দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।’’ তিনি আরও জানান, ‘‘প্রধানমন্ত্রী আহতদের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উদ্ধার ও ত্রাণ কাজের সর্বশেষ তথ্য নিয়েছেন।’’

চার দশক পুরোনো এই সেতুর হঠাৎ ধসে পড়া নিয়ে পরিকাঠামোর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পুরোনো সেতুগুলোতে নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের অভাবেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। বড়োদরার এই সেতু দুর্ঘটনা গুজরাটজুড়ে তীব্র আলোড়ন তুলেছে। এখনও উদ্ধারকাজ চলছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজ্য সরকার পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

‘এটাই শেষের শুরুর ওইঙ্গিত’, ইরানি সরকারের বিরুদ্ধে জনগণকে উপেক্ষার অভিযোগ

মেলবোর্ন, ১৬ জুন- ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশটির ক্ষমতাসীন শাসনব্যবস্থার জন্য ‘শেষের শুরুর’ সংকেত হতে পারে বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী ড. সোমাইয়েহ খানী। তার অভিযোগ, ইরানি…

নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন থামিয়ে আপাতত নিরাপদ জাসিন্তা অ্যালান, চাপে ভিক্টোরিয়া লেবার সরকার

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব পরিবর্তনের জোরালো গুঞ্জন শেষ পর্যন্ত ভেস্তে গেছে। দলীয় অভ্যন্তরে চাপ ও অসন্তোষ থাকলেও প্রধানমন্ত্রী (প্রিমিয়ার)…

অস্ট্রেলিয়ায় সংঘর্ষ থামাতে মরিচ স্প্রে ছুড়ল পুলিশ

মেলবোর্ন, ১৬ জুন- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের নিউক্যাসলে একটি জনপ্রিয় স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের ফ্রি টি-শার্ট বিতরণ কর্মসূচি মুহূর্তেই বিশৃঙ্খল রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিচ স্প্রে…

ভারত-দক্ষিণ এশিয়ার বাড়তি চাহিদায় নতুন আশার আলো দেখছে অস্ট্রেলিয়ার খনি খাত

মেলবোর্ন, ১৬ জুন- চীনের ইস্পাত শিল্পে দীর্ঘস্থায়ী মন্দার প্রভাব যখন বৈশ্বিক কাঁচামাল বাজারে চাপ সৃষ্টি করছে, তখন ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল ইস্পাত শিল্পকে…

শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগে বাবা-ছেলেকে অবরুদ্ধ, বাড়িতে অগ্নিসংযোগ

মেলবোর্ন, ১৬ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানীর (৭) বস্তাবন্দী মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ডে…

নিখোঁজের একদিন পর ভুট্টাখেতে মাটিচাপা অবস্থায় পাওয়া গেল নন্দিনীর মরদেহ

মেলবোর্ন, ১৬ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে নন্দিনী নামের এক সাত বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au