হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ১০ জুলাই-
টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১১৯ জনে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। গত ৪–৭ জুলাই মধ্য টেক্সাসে ভয়াবহ প্ল্যাশ ফ্লাডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। সেখানে প্রাণ গেছে অন্তত ৯৫ জনের, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী গার্লস খ্রিস্টীয় শিবির ‘ক্যাম্প মিস্টিক’-এ নিহত হয়েছেন ২৭ জন ছাত্রী ও কাউন্সেলর; আরও কয়েকজন এখনও নিখোঁজ।
গুয়াডালুপ নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে সাত থেকে আট মিটার বেড়ে যায়, যা স্থানীয়দের মতে অভূতপূর্ব। অনেকেই সতর্কবার্তা পাওয়ার আগেই তাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। দেরিতে সতর্কতা পাঠানোর অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে, এমনকি অনলাইনে নতুন সতর্কতা ব্যবস্থার দাবিতে হাজার হাজার মানুষ স্বাক্ষর করছেন।
উদ্ধারকাজে যুক্ত আছেন স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, স্বেচ্ছাসেবক ও ডাইভারসহ আন্তর্জাতিক বিভিন্ন টিম। এ পর্যন্ত ৮৫০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ১৮–২২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংস হয়ে গেছে বহু সড়ক, সেতু, স্কুল ও হাসপাতাল।
প্রাণহানির পাশাপাশি বড় সংকট দেখা দিয়েছে উদ্ধারকর্মী ও স্থানীয় মানুষের মানসিক স্বাস্থ্য নিয়েও। প্রথমসারির উদ্ধারকর্মীরা চরম মানসিক চাপে পড়েছেন; অনেকে ভুগছেন উদ্বেগ, অনিদ্রা ও ট্রমায়। প্রশাসন জানিয়েছে, মানসিক স্বাস্থ্য সহায়তা জোরদার করা হবে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে অভিযান অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারও ত্রাণ ও পুনর্বাসনে সহায়তার ঘোষণা দিয়েছে। দ্রুত পানি নেমে যাওয়া ও আকস্মিক ঢলের কারণে এমন বিপর্যয় থেকে রক্ষা পেতে অগ্রিম সতর্কতা ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সুত্রঃ দ্য গার্ডিয়ান
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au