সর্বশেষ

সার্ফিং করতে গিয়ে নিখোঁজ ডার্সিকে পাওয়া গেল ১২ কিমি দূরের দ্বীপে

  • 6:59 pm - July 10, 2025
  • পঠিত হয়েছে:২০৮ বার
১৯ বছর বয়সী সার্ফার ডার্সি ডিফহল্টস; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১০ জুলাই-

নিউ সাউথ ওয়েলস উপকূল থেকে নিখোঁজ হওয়া ১৯ বছর বয়সী সার্ফার ডার্সি ডিফহল্টস অবশেষে এক দ্বীপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন। বুধবার বিকেলে উলিতে নিজের বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হওয়ার পর রাত গড়িয়ে গেলেও তিনি ফেরেননি, এরপর থেকেই শুরু হয় তীব্র উদ্বেগ ও তল্লাশি।

উলির এক সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় (যা স্থানীয়ভাবে ‘ওয়ান ট্রি’ নামে পরিচিত) ডার্সির জামাকাপড়, জুতা ও বাইসাইকেল পাওয়া যায়। এরপরই তার খোঁজে স্থল ও জলপথে যৌথভাবে অভিযান শুরু হয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে ক্যাম্পেইন চালান ডার্সির বাবা টেরি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ডার্সিকে ওয়ুলি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরের ‘নর্থ সলিটারি আইল্যান্ড’ নামে একটি ছোট দ্বীপে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রাতটা সেখানেই কাটিয়েছেন তিনি। রাত ১টার দিকে উদ্ধার অভিযান

সাময়িকভাবে বন্ধ রেখে বৃহস্পতিবার সকাল ৮টায় পুনরায় শুরু করা হয়, এর এক ঘণ্টা পরই ডার্সিকে খুঁজে পাওয়া যায়।
উদ্ধারের পর আবেগঘন প্রতিক্রিয়ায় ডার্সির বাবা টেরি বলেন, ‘‘আমি ভাষা খুঁজে পাচ্ছি না, কতটা কৃতজ্ঞ অনুভব করছি।’’
উদ্ধার অভিযানে যুক্ত স্বেচ্ছাসেবক চার্লস স্ট্যাট বলেন, পুরো বিষয়টা ছিল অবিশ্বাস্য—যেভাবে স্থানীয় মানুষজন একসঙ্গে নেমে পড়েছিল ডার্সিকে খুঁজতে। টেরি জানান, ছেলের খোঁজ না পেয়ে তারা ‘সবচেয়ে খারাপ আশঙ্কা’ করছিলেন। তিনি আরও বলেন, ‘‘সবার সহায়তায় আমরা অভিভূত। এখন শুধু আমাদের ছেলে নিরাপদে ফিরে আসুক, এটাই চাই।’’

টেরি বাতাসের গতিপথের তথ্য দেখে ভোরে ‘নর্থ সলিটারি আইল্যান্ড’-এ তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেন, আর সেটিই সঠিক প্রমাণিত হয়। উদ্ধার অভিযানে থাকা কেইসি মেকার জানান, ‘‘ডার্সির খবর পেয়ে আমি প্রায় মাটিতে লুটিয়ে পড়েছিলাম, আনন্দে ও বিস্ময়ে।’’

বর্তমানে ডার্সি গ্রাফটন বেস হাসপাতালে পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালের একজন মুখপাত্র জানান, ‘‘তিনি ভালো আছেন এবং পরিবারের সঙ্গে আছেন।’’

পরিবারের পক্ষ থেকে জরুরি সেবা সংস্থা ও সকল স্বেচ্ছাসেবীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি এই দুঃসময় কাটানোর সময়টি যেন তারা ব্যক্তিগতভাবে কাটাতে পারে, সে অনুরোধও জানিয়েছেন।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au