সর্বশেষ

হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ

  • 4:04 am - July 11, 2025
  • পঠিত হয়েছে:১৭১ বার

আরো একটি হার বাংলাদেশের৷ ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ১১ জুলাই

টেস্টে, ওয়ানডেতে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে লিটন দাসের দল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তাই দেয়নি শ্রীলঙ্কা। বিশেষ করে লঙ্কানদের দুই ওপেনারই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন।

১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তাতে ভর করেই ১ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। মোহাম্মদ সাইফউদ্দিনকে টানা তিন চার মেরে শুরু করেন নিশাঙ্কা। যদিও লঙ্কান এই ওপেনার আউট হয়েছেন হাফ সেঞ্চুরির আগেই। ৪২ রান করা এই ব্যাটারকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

এরপর আরেকটি জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। এই দুজনের ৪২ রানের জুটি ভাঙেন রিশাদ হোসেন। এই স্পিনারের বলে উড়িয়ে মারতে গিয়ে টপ এজ হয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন ২৫ বলে ২৪ রান করা কুশল।
এরপর তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন আভিষ্কা ফার্নান্দো। তবে শ্রীলঙ্কাকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি মেন্ডিস। তিনি শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কাভারে শামীম হোসেন পাটোয়ারিকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ব্যক্তিগত ৭৩ রানে। তার ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৩টি চারে। এরপর শ্রীলঙ্কাকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আভিষ্কা ফার্নান্দো ও চারিথ আসালাঙ্কা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে প্রত্যাশিত শুরুই এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ইনিংসের দ্বিতীয় বলেই চামিকা করুনারত্নকে চার মেরে শুরু করা ইমন সেই ছন্দ ধরে রাখেন পরের ওভারগুলোতেও। বাঁহাতি ওপেনারের সঙ্গে দারুণভাবে সঙ্গ দিতে থাকেন তানজিদও। তাদের দুজনের ব্যাটেও প্রথম ৪ ওভারেই কোন ‍উইকেট না হারিয়েই ৩৮ রান তোলে বাংলাদেশ। তবে পঞ্চম ওভারে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন ‍নুয়ান থুসারা।

ডানহাতি পেসারের আগের বলেই ফ্লিক করে চার মেরেছিলেন তানজিদ। তবে থুসারের পরের লো ফুলটস ডেলিভারিতে শর্ট মিড উইকেটে থিকশানার হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা বাঁহাতি এই ওপেনার। এক উইকেট হারানোর পরও পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে সফরকারীরা। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকে বাংলাদেশের রান তোলার গতি কমতে থাকে। দ্রুত রান তুলতে না পেরে জেফ্রি ভ্যান্ডারসের গুগলিতে সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেট হয়েছেন লিটন।

১১ বলে ৬ রান করা বাংলাদেশের অধিনায়ক রিভিউ নিলেও সেটা কাজে আসেনি। পরের ওভারে থেমেছে পারভেজ ইমনের ইনিংস। দারুণ ব্যাটিংয়ে ২২ বলে ৩৮ রান করা বাঁহাতি ওপেনারকে ফিরিয়েছেন মাহিশ থিকশানা। ডানহাতি স্পিনারের বলে বাউন্ডারি পাওয়ার আশায় লং অফে শানাকার হাতে ক্যাচ দিয়েছেন। পাঁচে নেমে শুরু থেকেই ধুঁকছিলেন তাওহীদ হৃদয়। ডানহাতি ব্যাটারকে ফেরাতে অফ স্টাম্পের বাইরের বলে টানা বোলিং করে যাচ্ছিলেন শানাকা। শেষ পর্যন্ত সাফল্যও পেয়েছেন তিনি।

শানাকার অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন। ৮৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করলেও দ্রুত রান তুলতে পারেননি মিরাজ ও নাইম শেখের কেউই। তাদের দুজনের ৪৬ রানের জুটি ভাঙেন থিকশানা। ডানহাতি স্পিনারকে উড়িয়ে মারার চেষ্টায় মিড অফে আসালাঙ্কাকে ক্যাচ দিয়েছেন ২৯ রান করা মিরাজ। আরেক ব্যাটার নাইম অপরাজিত ছিলেন ৩২ রান। শেষ দিকে শামীমের দুই ছক্কায় ১৫৪ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে থিকশানা দুটি উইকেট নিয়েছেন।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au