সর্বশেষ

জিএসএলে ব্যাট বলে সাকিব আল হাসানের জ্বলে উঠা

  • 5:07 am - July 11, 2025
  • পঠিত হয়েছে:২৩২ বার

আলো ছড়ালেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জুলাই

গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালস শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে দলে টানে। বাংলাদেশের অলরাউন্ডার প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন। প্রভিডেন্সে সেন্ট্রার ডিস্ট্রিক্টসের বিপক্ষে ব্যাটে-বলে জাদু দেখালেন তিনি। শুক্রবার ব্যাট হাতে করেছেন অপরাজিত হাফ সেঞ্চুরি। তাতে দুবাই আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রান করে। পরে বল হাতে সাকিব নেন ৪ উইকেট। ৪ ওভারে ১ মেডেন ও ১৩ রান দেন এই স্পিনার। তার এই পারফরম্যান্স বৃথা যায়নি। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে দেয়। ২২ রানের জয়ে ম্যাচসেরাও হয়েছেন সাকিব।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৩১ রানে ২ উইকেট পড়লে সেদিকুল্লাহ অটলের ২৫ বলে ৪১ রানে ঘুরে দাঁড়ায় দুবাই। আফগান ব্যাটার আউট হলে সাকিবের ব্যাটে এগিয়ে যায় দল।

অষ্টম ওভারে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব ইনিংসের শেষ ওভারে ৩৫ বলে ফিফটি করেন। ৩৭ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি। জেসে বুটান ১১ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন।

লক্ষ্য দিয়ে সাকিব তার প্রথম ওভারে তিন বলে দুই উইকেট নেন। উইল ইয়াং ও ডিন ফক্সক্রফটকে ফেরান তিনি। ওই ওভারে সাকিব কোনও রান দেননি। পরে ১১তম ওভারে জশ ক্লার্কসনকে আউট করেন তিনি। ৭৩ রানে চার উইকেট হারানোর পর ডগ ব্রেসওয়েলকে নিয়ে ৪৩ রানে প্রতিরোধ গড়া উইলিয়াম ক্লার্ককে বোল্ড করেন সাকিব। আর ঘুরে দাঁড়াতে পারেনি সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা তার ম্যাচসেরা পারফরম্যান্সে শুভ সূচনা করে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au