সর্বশেষ

অস্ট্রেলিয়ায় ‘কন্ট্রাক্ট ক্রু’-এর তাণ্ডব: মাথায় গুলি, জীবন্ত কবর থেকেও বেঁচে ফিরলেন যুবক

  • 7:41 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
২১ জুলাই আহত অবস্থায় লোকটি সেখানে উপস্থিত হয়েছিল।(বামে) ছবি: সংগৃহীত; একজন কর্মী সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করলেন।(ডানে) ছবি: ৯নিউজ

মেলবোর্ন, ১২ জুলাই-

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) এবং কুইন্সল্যান্ড জুড়ে “কন্ট্রাক্ট ক্রু” নামে পরিচিত এক সংঘবদ্ধ অপরাধচক্রের ছয় দিনব্যাপী তাণ্ডব দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ভয়াবহ এই ঘটনার মধ্যে ছিল অপহরণ, অমানবিক নির্যাতন, কানের অংশ কেটে নেওয়া, গুলি করে হত্যা এবং সবচেয়ে ভয়ংকরভাবে জীবন্ত কবর দেওয়ার মতো নৃশংসতা। অথচ এই বিভীষিকার মধ্যেও অলৌকিকভাবে বেঁচে ফেরেন এক ভুক্তভোগী, যিনি মাথায় গুলিবিদ্ধ হয়েও মাটির নিচ থেকে উঠে সহায়তা চান।

১২ জুলাই (শনিবার) একটি প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে এনেছে অষ্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম নিউজ ডটকম।

২০২৪ সালের জুলাই মাসের এই ঘটনায় অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও শঙ্কা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এই চক্র মূলত ড্রাগ চক্রের হয়ে চাঁদা আদায়, দেনা-পাওনার বিরোধ ও প্রতিশোধমূলক হামলা চালাত। ভয়াবহতার মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে, এক পর্যায়ে তারা একজনকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিল, আরেকজনকে প্রকাশ্যে গুলি করে ও কানের অংশ কেটে লাশ ফেলে দেয়।

ঘটনার প্রথম অংশ ঘটে ১৯ জুলাই ২০২৪ সালে, যখন সিডনির ক্যানলি ভ্যালিতে ৩১ বছর বয়সী এক যুবককে অপহরণ করা হয়। তাকে প্রথমে ভয়াবহ শারীরিক নির্যাতন করা হয় এবং কানের অংশ কেটে নেওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এর দুই দিন পর, ২১ জুলাই, আরও ভয়াবহ ঘটনা ঘটে কুইন্সল্যান্ডের জিমবুম্বায়। সেখানকার এক নির্জন এলাকায় ২৩ বছর বয়সী এক যুবককে মাথায় গুলি করে মাটির গর্তে ফেলে দেওয়া হয় এবং তাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হয়। আশ্চর্যজনকভাবে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন; গুরুতর আহত অবস্থায় বের হয়ে আসেন এবং কাছের একটি সার্ভিস স্টেশনে গিয়ে সহায়তা চান। চিকিৎসকরা পরে জানান, তার মাথার ভেতর এখনও গুলির আঘাতের চিহ্ন রয়ে গেছে, যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এক বিস্ময়কর ঘটনা।

ছয় দিনের তাণ্ডবের শেষ ও সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে ৩১ জুলাই সিডনির লুকাস হাইটসে। সেখানে রিচ “ডিলান” চৌপ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় এবং তার কানের অংশ কেটে নেওয়া হয়। এই হত্যাকাণ্ডের পর পুলিশের নজরে আসে যে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সুসংগঠিত চক্রের ধারাবাহিক হামলার অংশ।

এ ঘটনায় নিউ সাউথ ওয়েলস পুলিশ স্ট্রাইক ফোর্স হ্যালেট নামে একটি বিশেষ টিম গঠন করেছে। পুলিশের ধারণা, এই অপরাধীদের পেছনে ভিক্টোরিয়ার একটি বৃহৎ মাদক চক্রের হাত রয়েছে, যারা চাঁদাবাজি ও প্রতিশোধমূলক হামলার জন্য “কন্ট্রাক্ট ক্রু” নামে পরিচিত এই সন্ত্রাসী গোষ্ঠীকে ভাড়া করে।

পুলিশ এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং আরও কয়েকজনকে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ডসহ নানা ধরনের তথ্য ও আলামত বিশ্লেষণ করা হচ্ছে। NSW পুলিশের কর্মকর্তারা জনগণকেও এই অপরাধীদের সম্পর্কে যেকোনো তথ্য দিতে আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এরা আসলে কোনো মানুষ নয়, বরং “পশুর চেয়েও নৃশংস।” তিনি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

এই লোমহর্ষক ঘটনার ভিডিও ও বিবরণ ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে বলছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের এমন ভয়াবহ তাণ্ডব দেশের জন্য বড় হুমকি এবং সরকারের উচিত আরও কঠোর ব্যবস্থা নেওয়া। অপরদিকে, অলৌকিকভাবে বেঁচে ফেরা সেই যুবকের গল্প অনেকের কাছেই বিস্ময় ও কৌতূহলের জন্ম দিয়েছে।

সুত্রঃ অষ্ট্রেলিয়া ভিত্তিক সংবাদমাধ্যম নিউজ ডটকম।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au