সর্বশেষ

মেলবোর্নে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে ছয় কিশোর গ্রেফতার

  • 8:20 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
পুলিশ গাড়ি থামানোর চেষ্টা করলে ছয় কিশোর পালানোর চেষ্টা করে এবং এসময় পুলিশের মার্কড ও নন-মার্কড গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১২ জুলাই-

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ছয় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ছুরি হাতে একের পর এক গাড়ি ছিনতাই, চালককে আহত করা এবং পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষের অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে। প্রথমে রাত ১০টা ৩০ মিনিটের দিকে তিন কিশোর এক গাড়িচালককে ম্যাচেট দেখিয়ে ভয় দেখিয়ে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে। চালককে আঘাত করা হলেও তিনি গুরুতর আহত হননি এবং পরে নিজেই পুলিশ থানায় গিয়ে নিরাপদে আশ্রয় নেন।

কিছুক্ষণ পর আরেকটি ঘটনায় এক রাইডশেয়ার চালককে লক্ষ্য করে একইভাবে হামলা করা হয়। তাকে ছুরি মেরে আহত করার পর ওই চালকের গাড়িও ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশ ওই গাড়ির সন্ধান পায় মেলবোর্নের সেন্ট আলবান্স এলাকায় একটি ফাস্ট ফুডের ড্রাইভ-থ্রুতে। পুলিশ গাড়ি থামানোর চেষ্টা করলে ছয় কিশোর পালানোর চেষ্টা করে এবং এসময় পুলিশের মার্কড ও নন-মার্কড গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ কুকুরসহ(ডগ স্কোয়াড) চালানো অভিযানে সবাইকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ছয়জনের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে পুলিশের গাড়িতে আঘাত, বিপজ্জনক গতিতে গাড়ি চালানো, ছদ্মবেশে অপরাধ এবং গাড়ি চুরিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। বাকি কিশোরদের (যাদের বয়স ১৫ ও ১৬) বিরুদ্ধেও গাড়ি চুরি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় মেলবোর্নে কিশোর অপরাধ এবং ছুরি-সহিংসতার ক্রমবর্ধমান প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং যেকোনো তথ্য থাকলে স্থানীয়দের Crime Stoppers-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au