অস্ট্রেলিয়া

কুইন্সল্যান্ডে কিশোরদের দাপটে আতঙ্ক, মাঝরাতে ছুরি হাতে হামলার চেষ্টা

  • 4:18 am - July 13, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার
ব্রিসবেন থেকে গোল্ড কোস্ট পর্যন্ত কয়েকটি এলাকায় এই কিশোররা মাঝরাতে ছুরি ও মাচেটি (বড় ছুরি)-সহ ঘুরে বেড়িয়ে ভয় দেখায় ও বাড়িতে ঢোকার চেষ্টা করে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৩ জুলাই-

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে একদল কিশোরের তাণ্ডবে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ব্রিসবেন থেকে গোল্ড কোস্ট পর্যন্ত কয়েকটি এলাকায় এই কিশোররা মাঝরাতে ছুরি ও মাচেটি (বড় ছুরি)-সহ ঘুরে বেড়িয়ে ভয় দেখায় ও বাড়িতে ঢোকার চেষ্টা করে।

সিসিটিভি ও মোবাইল ফুটেজে দেখা যায়, কয়েকজন কিশোর জানালায় ও দরজায় আঘাত করছে, আরেকজন বাড়ির ভেতরে থাকা এক নারীর দিকে তাকিয়ে ‘হাউ আর ইউ গোয়িং, মিস?’ বলে হুমকি দিচ্ছে। তাদের হাতে বড় ছুরি দেখে আতঙ্কে কাঁপছিলেন ভেতরে থাকা বাসিন্দারা।

হামলার শিকার পরিবারের একজন জানান, ওই কিশোররা বাড়ির গ্যারাজ সম্পর্কে জানতে চায়, কাচ ভাঙার চেষ্টা করে এবং ছুরি দেখিয়ে ভীতিকরভাবে হুমকি দেয়। আশেপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের হামলার চেষ্টা চালায় তারা।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা একটি চুরি হওয়া কিয়া সিরাটো গাড়ি ব্যবহার করছিল। সন্দেহভাজনদের মধ্যে কিছু স্কুল শিক্ষার্থীও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে তারা এই চক্রটিকে খুঁজছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। মিশেল নামের এক নারী বলেন, ‘তারা ছুরি নিয়ে দরজায় লাথি মারছিল, মনে হচ্ছিল গাড়ির চাবি চাইছে। আমরা ভয় পাচ্ছি, রাতের বেলা শান্তিতে ঘুমানোরও সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘আমি চাই, এমন ঘটনায় কঠোর শাস্তি হোক, যেন মানুষ অন্তত ঘরে নিরাপদে থাকতে পারে।’

পুলিশ এ ধরনের পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে বলেছে—দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা, বাড়ির চারপাশে পর্যাপ্ত আলো জ্বালিয়ে রাখা এবং বিপদ মনে হলে দ্রুত পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছে।

এ ঘটনার পর দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ জানিয়েছে, কিশোরদের এই অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান চলছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করছে তারা।

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au