বিশ্ব

ভারতে ডিজেল বোঝাই ট্রেনে আগুন, বিস্ফোরণে আতঙ্ক

  • 9:25 pm - July 13, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
দাউদাউ করে জ্বলতে থাকা ট্রেন থেকে উড়তে থাকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী, আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকার মানুষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই-

ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে এক ডিজেলবোঝাই মালগাড়িতে (ট্রেন) ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে হঠাৎই এই আগুন লাগে, যা দ্রুত অন্তত চারটি বগিতে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা ট্রেন থেকে উড়তে থাকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী, আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের এলাকার মানুষ।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও উদ্ধারকারী দল। তবে বগিগুলোতে বিপুল পরিমাণ ডিজেল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিপজ্জনক পরিস্থিতিএড়াতে রেলপথের পাশের কিছু বসতিও খালি করে দেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মানালি থেকে তিরুপতি অঞ্চলের দিকে যাওয়া মালগাড়িটিতে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো নিশ্চিতভাবে কারণ জানা যায়নি। তবে এই ঘটনার জেরে চেন্নাইগামী ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে— বাতিল করা হয়েছে অন্তত আটটি ট্রেন, পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।

দক্ষিণ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছে। খুব শিগগিরই রেলপথে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার আশ্বাসও দিয়েছেন তারা।

এই শাখার আরও খবর

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

প্রশ্নফাঁস কেলেঙ্কারি, ভারতে টেলিগ্রাম নিষিদ্ধ

মেলবোর্ন, ১৭ জুন- ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে দেশটিতে প্রথমবারের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম সাময়িকভাবে নিষিদ্ধ…

বাংলাদেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দুই সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশে যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) দুইজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনার পর দেশটিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বিচারিক ক্ষমতার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au