সর্বশেষ

সোহানের দারুণ ক্যাপ্টেনসিতে জিএসএলে হোবার্টকে ১ রানে হারালো রংপুর

  • 6:07 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার

জিএসএলে রংপুরের দ্বিতীয় জয়। ছবি: ক্রিকইনফো

মেলবোর্ন ১৪ জুলাই

ক্রিকেট মানেই নাটকের পর নাটকীয়তা। কখনো সেই নাটক পৌঁছে যায় শ্বাসরুদ্ধকর শেষ মুহূর্তের উত্তেজনায়।

দর্শকদের ঘাম ছোটে, বাড়ে হার্টবিট। এসব মোমেন্ট অনেক সময় পুরো গ্যালারিকে স্তব্ধ করে দেয়।

তেমন ঘটনাই ঘটলো গ্লোবাল সুপার লিগের রংপুর রাইডার্স বনাম হোবার্ট হারিকেন্সের ম্যাচে। উত্তেজনা গড়ালো শেষ বলে।
শুরুতে ব্যাট করে ১৫১ রানের টার্গেট দিয়েছিলো রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নামে হোবার্ট হারিকেন্স।

সেয়ানে সেয়ানে টক্করই দিয়েছিল হোবার্টও। তবে তাদের ঝড় থামিয়ে দেন রাইডার্স পেসার খালেদ আহমেদ। তার ক্যারিশমাটিক বোলিংয়েই শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পায় রংপুর।

গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতলো রাইডার্স। খালেদ একাই নিয়েছেন চার উইকেট, হয়েছেন ম্যাচসেরা।

প্রভিডেন্সে আগে ব্যাট করে রংপুর ৬ উইকেটে ১৫১ রান করে। বড় জুটির দেখা না পেলেও কাইল মায়ার্সের ৪২ বলের ৬৭ রানের ইনিংস রংপুরকে লড়াকু স্কোর এনে দেয়।

তার আগে রংপুরের ওপেনার ইব্রাহিম জাদরান ৩১ বলে করেন ৪৩ রান। আজমতউল্লাহ ওমরজাই করেন ১৫ রান।

এরপর আসল কাজটা বর্তায় বোলারদের ওপর। সেখানেও উতরে গেছেন রাইডার্স বোলাররা। ১৫১ রানের টার্গেটকে তারা জয়ের জন্য যথেষ্ট করে তুলেছেন। তাতে ভেঙে গেছে হোবার্টের প্রতিরোধ চেষ্টা।

চার উইকেট নিয়ে খালেদ কাজটা অনেক সহজ করলেও শেষ ওভারের রোমাঞ্চটা সামলেছেন এক আফগান পেসার।

শেষ ওভারে হোবার্টের দরকার ছিলো ১৩ রান দরকার ছিল। বল হাতে নেন রংপুরের আজমতমউল্লাহ ওমরজাই। প্রথমটিই ছিল ওয়াইড। পরের বৈধ বলে নবী ছক্কা মারেন। এরপর উসামা দুটি রান নিয়ে ম্যাচে উত্তেজনা বাড়ান।

শেষ চার বলে দরকার ৪ রান। চতুর্থ বলে নবীকে ইফতিখার আহমেদের চমৎকার ক্যাচ বানান আফগান ওমরজাই। স্ট্যানরেক পঞ্চম বলে সিঙ্গেল নিলে তিন রানের প্রয়োজন ছিল হোবার্টের। স্কোরে সমতা ফেরাতে দুটি রান নিতে চেয়েছিলেন উসামা। বেশ ঠাণ্ডা মাথার ফিল্ডিংয়ে ইফতিখারের থ্রোতে আজমতউল্লাহ নন স্ট্রাইকার প্রান্তে দ্বিতীয় রান নিতে যাওয়া স্ট্যানলেককে রান আউট করলে। ১৫০ রানেই অস্ট্রেলিয়ান ক্লাবটি অলআউট করে রংপুর। আসে এক শ্বাসরুদ্ধকর জয়।

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au