সর্বশেষ

গোয়েন্দা কর্মকর্তা হত্যার বদলা নিল ইউক্রেন

  • 6:21 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
নিহতরা বিদেশি নাগরিক বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় পুলিশ, তবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৪ জুলাই-

কিয়েভে শীর্ষ এক গোয়েন্দা কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার কয়েক দিনের মধ্যেই রাশিয়ার জন্য কাজ করা দুজন এজেন্টকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ প্রধান ভাসিল মালিউক এক ভিডিও বার্তায় জানান, রবিবার সকালে তারা ওই দুই এজেন্টকে গ্রেপ্তারের জন্য খুঁজে বের করলে প্রতিরোধের চেষ্টা করে, তখন তাদের ‘হত্যা’ করা হয়। নিহতরা বিদেশি নাগরিক বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় পুলিশ, তবে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে মঙ্গলবার কিয়েভের একটি গাড়ি পার্কিংয়ে দিনের আলোয় অজ্ঞাত আততায়ী ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের কর্নেল ইভান ভোরোনিচকে গুলি করে হত্যা করে। হামলার আগে সন্দেহভাজনরা কর্নেল ভোরোনিচের গতিবিধিও পর্যবেক্ষণ করছিল বলে জানিয়েছে এসবিইউ। পরে একটি গোপন স্থান থেকে সাইলেন্সারযুক্ত পিস্তলও উদ্ধার করা হয়।

রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর থেকে এসবিইউ শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বরং রাশিয়ার অভ্যন্তরে নাশকতামূলক হামলা ও হত্যাকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। যেমন, ২০২৪ সালের ডিসেম্বরে উচ্চপদস্থ রাশিয়ান জেনারেল ইগর কিরিলোভ এবং এপ্রিলে মস্কোতে গাড়ি বোমা হামলায় জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিকের মৃত্যুর নেপথ্যে এসবিইউর হাত থাকার কথা বলা হয়। তবে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন এ দায় স্বীকার করেনি।

এদিকে চলমান যুদ্ধে রাশিয়া পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং দখল করা কুরস্ক অঞ্চলের অধিকাংশ পুনর্দখলের দাবি করছে। আর ইউক্রেন জানিয়েছে, তারা রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলার মুখোমুখি হয়েছে। জুন মাসে বেসামরিক হতাহতের রেকর্ডও ছুঁয়েছে সর্বোচ্চ পর্যায়ে।

তীব্র লড়াই আর পাল্টা হামলার মধ্যেই তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে শান্তি আলোচনার প্রচেষ্টা এখনো ব্যর্থই রয়ে গেছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au